১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

তারুণ্যের উৎসব উদযাপনে শুরু হলো ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার :  সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়েপ্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

প্রধান অতিথির বক্তৃতায় রেজাউল আলম বলেন, খেলাধুলা ও লেখাপড়া দুইটি একে অপরের পরিপূরক। লেখাপড়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ্য থাকি। জাতীয় পর্যায়ে যারা খেলে তারা অর্থ ও সম্মান সবই অর্জন করে। তাই খেলাধুলাকে আমরা একটি শিক্ষার সেশন হিসেবে নিতে পারি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দুই দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭

তিনি অংশগ্রহণকারী প্রতিযোগীদের উদ্দেশে বলেন, প্রত্যেক জায়গায় আমরা কোনো না কোনোভাবে নেতৃত্ব দেই। সেই নেতৃত্ব এবং তারুণ্যকে কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলে দেশ এবং সমাজের কাজে লাগাবো।

তিনি আরও বলেন, খেলায় সবাই প্রথম হবে না, জয়-পরাজয় থাকবেই। পরাজয়ে হতাশ না হয়ে পুনরায় চেষ্টা করতে হবে।

আরও পড়ুনঃ   স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব, শারীরিক শিক্ষা কলেজের উপাধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, অবসরপ্রাপ্ত ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবলে ৮টি দল ও ব্যাডমিন্টনে ১৬টি দল প্রতিযোগিতা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST