১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দুই দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। পর পর দুই দিন ভোরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। তাতে শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরের এই জনপদ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটিই জেলায় এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পরদিন আজ শনিবারও ভোর ৬টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা একই পাওয়া যায়।

আরও পড়ুনঃ   শীতের দাপট থাকবে আরও কয়েক দিন

এর আগে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। পরদিন শুক্রবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে।

তীব্র শীতের কারণে রাজশাহীতে ভোগান্তিতে পড়েছেন সকাল সকাল কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষ। খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। মানুষের ভিড় বেড়েছে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। শীতের কারণে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা অসুখ-বিসুখে। টানা শীত ও কুয়াশার কারণে রবিশস্যেরও ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

আরও পড়ুনঃ   বাগমারায় বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সে অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। রাজশাহীর আবহাওয়া আরও দু-একদিন এমন থাকতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

১০

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

১১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

১২

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৮

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৯

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST