১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা, চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুরে ওবায়দুর রহমান খান (৩২) নামে এক যুবককে কুপিয়ে, পিটিয়ে ও চোখ ক্ষতিগ্রস্ত করে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার (১২ জানুয়ারি) সকালে নিহত ওবায়দুর রহমানের মা রেখা বেগম বাদী হয়ে এ হত্যা মামলা করেন।

নিহত ওবায়দুর রহমান খান কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে। এ মামলায় কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন এবং তার ভাই খায়রুজ্জামান ওরফে খাজাসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ   বেনাপোল বন্দরে আল আরাফাত সিকিউরিটির বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, এ হত্যা মামলার এভাজারভুক্ত আসামি রেজাউল করিম খানকে (৩৫) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নড়িয়া বাজার থেকে সকালে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, খায়রুজ্জামান ওরফে খাজা দীর্ঘ ২০ বছর ফরিদপুরের অন্যতম বাণিজ্যিক এলাকা কানাইপুরসহ আশপাশের অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একাধিক মামলাও রয়েছে। খাজা বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের ভাগ্নে পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তার ভাই সাবেক বিএনপি নেতা কানাইপুরের বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেনের প্রভাব খাটিয়ে কানাইপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিলেন। বর্তমানে আলতাফ হোসেনকে ফরিদপুরের এক প্রভাবশালী বিএনপি নেতা আশ্রয়-প্রশ্রয় দেন বলে গুঞ্জন রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আইজিপি শিক্ষাবৃত্তি ও পুরুস্কার বিতরণ

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কানাইপুর পল্লী বিদুৎ অফিসের সামনে মমতাজ ফিলিং স্টেশনে তেল নিতে যান ওবায়দুর। ওই সময় খায়রুজ্জামানের লোকজন সেখান থেকে অটোরিকশা ও মোটরসাইকেলে করে ওবায়দুরকে অজ্ঞাত জায়গায় তুলে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মারা যান ওবায়দুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST