১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বে হেপাটাইটিস সি রোগীর সংখ্যায় শীর্ষে পাকিস্তান

অনলাইন ডেস্ক : বিশ্বে একক দেশ হিসেবে এই মুহূর্তে হেপাটাইটিস সি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে। জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বর্তমানে পৃথিবীতে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ কোটির কিছু বেশি, এই রোগীদের মধ্যে ১ কোটিই রোগীই পাকিস্তানের।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. মালিক মুখতার আহমেদ ভারাথ রোববার রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন। সেমিনারটি আয়োজন করেছিল হেপাটাইটিস নির্মূল বিষয়ক পাকিস্তানি সংস্থা হেলথ ফাউন্ডেশন অন হেপাটাইটিস এলিমিনেশন।

সেমিনারে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “বিশ্বে বর্তমানে হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পাকিস্তানে। তাই এ মুহূর্তে পৃথিবী থেকে রোগটি নির্মূলের ক্ষেত্রে নেতৃত্বও দিতে হবে পাকিস্তানকে।”

“এবং এ কাজটি আমাদের শুরু করতে হবে এখন থেকেই; কারণ যদি আমরা পদক্ষেপ না নিই, তাহলে আগামী ২০৩৫ সালের মধ্যে পাকিস্তানে হেপাটাইটিস সি আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পৌঁছাবে ১ কোটি ১০ লাখে।”

আরও পড়ুনঃ   যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

“আর এই ১ কোটি ১০ লাখ রোগীর মধ্যে লিভার সিরোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা হবে ৫ লাখের বেশি, লিভার ক্যানসারের রোগী থাকবে ১ লাখেরও বেশি এবং লিভার সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগে মৃত্যু হবে অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষের। প্রতি বছর এই রোগের কারণে আমাদের ২৮ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ লোকসান হচ্ছে।”

হেপাটাইটিস সি মূলত জন্ডিস ঘরানার ভাইরাস, তবে এই ভাইরাসটি মানবদেহকে আক্রান্ত করলে অধিকাংশ ক্ষেত্রেই কোনো উপসর্গ দেখা যায় না। অল্প কয়েকজনের ক্ষেত্রে জ্বর, হলুদ প্রশ্রাব, পেটব্যাথা এবং ত্বক হলুদ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়, তবে এসব উপসর্গ এত মৃদু মাত্রায় থাকে যে অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি এগুলোকে ধর্তব্যে আনেন না। ফলে এই ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে এটিকে শনাক্ত করা খুবই কঠিন।

হেপাটাইটিস সি মূলত ঘাঁটি গাড়ে মানুষের যকৃৎ বা লিভারে এবং প্রায় কোনো প্রকার উপসর্গ প্রকাশ না করে নীরবে বংশবিস্তার করতে থাকে। এই বিস্তারের ফলাফল হলো লিভার সিরোসিস, লিভার ক্যানসার কিংবা লিভার অকার্যকর হয়ে যাওয়া।

আরও পড়ুনঃ   দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

পাকিস্তানের ক্ষেত্রে আরও একটি বড় দুর্বলতা হলো দেশটির ভঙ্গুর স্বাস্থ্যসেবা কাঠামো। ডা. ভারাথ জানান, ২০২১ সালে পাকিস্তানের হেপাটাইটিস সি আক্রান্ত রোগীদের মাত্র ১৬ শতাংশ চিকিৎসা সেবা গ্রহণ করতে পেরেছেন।

তবে তিনি এ ও জানিয়েছেন যে আগামী ৩ বছরের মধ্যে পাকিস্তান থেকে হেপাটাইটিস সি নির্মূলের লক্ষ্য নিয়েছে সরকার। সেই লক্ষ্য পূরণের জন্য মোট ৬ হাজার ৭৭৭ কোটি রুপি বরাদ্দও করা হয়েছে। বরাদ্দের এই অর্থের মধ্যে ৩ হাজার ৪১৫ কোটি রুপি দেবে কেন্দ্রীয় সরকার এবং বাকি ৩ হাজার ৩৬১ কোটি রুপি দেবে দেশটির চার প্রদেশের প্রাদেশিক সরকার।

প্রকল্পের অর্থব্যয় দেখভাল করার জন্য ইতোমধ্যে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ নামের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেছেন ডা. ভারাথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST