৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পালাচ্ছেন মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে ভয়াবহ দাবানলে পুড়ছে ঘরবাড়িসহ সবকিছু। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে সেখান থেকে পালাচ্ছেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে তিনটি বড় দাবানলের শক্তি বৃদ্ধি পায়। আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ মুহূর্তে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে পালিসাদেস দাবানলটি। এটির আগুনে ১৫ হাজার ৮০০ একর জমি পুড়ে গেছে। এ থেকে ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের ঘরবাড়ি কোনো কিছু বাদ যায়নি।

আরও পড়ুনঃ   ফের অশান্ত ভারতের মণিপুর, জ্বালিয়ে দেওয়া হলো বাড়িঘর

অপরদিকে ইটন দাবানলে ১০ একর জায়গা ভষ্মিভূত হয়ে গেছে। ছাই হয়েছে আলটাডেনা এবং পাসাডেনার বহু ঘরবাড়ি। এ দুটির পাশাপাশি তাণ্ডব চালাচ্ছে সানসেট এবং হার্স্ট দাবানল। এরমধ্যে নতুন করে হলিউড হিলে আগুন ছড়িয়েছে।

ভয়াবহ আগুনে বেশ কয়েকজন হলিউড তারকার ঘর পুড়ে গেছে। তারা নিজেরাই সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

আগুনের কারণে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দাবানলের আগুনের তীব্রতা এতই বেশি যে অনেকে তাদের গাড়ি রেখেই পালাতে বাধ্য হয়েছেন। সংবাদমাধ্যম সিএনএনের সাংবাদিক অ্যান্ডারসন কুপার আলটাডেনা থেকে জানিয়েছেন, সেখানে আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে আলটাডেনার এমন কিছু নেই যা দাবানলের আগুনে পুড়েনি।

আরও পড়ুনঃ   ইরানের ‘হিট লিস্টে’ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

দাবানলের কারণে অনেক জায়গার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া অনেকে খাবার পানির অভাবে পড়েছেন। সিএনএন জানিয়েছে, অন্তত দুটি জায়গার মানুষকে আপাতত কলের পানি না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, এ মুহূর্তে যেন শুধুমাত্র বোতলজাত পানি পান করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST