৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনে গঠিত কমিটির কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক : ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে গঠিত ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম সংক্রান্ত মতামত/সুপারিশ প্রণয়ন কমিটি কার্যক্রম শুরু করেছে।
আজ বৃহস্পতিবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশে গত ২৪ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিবকে আহ্বায়ক করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যদের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় কমিটির সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার/লাইসেন্স ম্যানেজার মো. জুলফিকার রহমান কোরাইশী, অ্যাসোসিয়েশ অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধি নাভিদুল হক ও রাফিদ কাদের রিভু, বেক্সিমকো কমিউনিকেশনস (আকাশ) এর হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রকাশ কান্তী দাশ ও হেড অব লিগ্যাল মো. ইমতিয়াজ রহমান, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব শাকিল আহমেদ, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি মো. ইমদাদুল হক ও মহাসচিব নাজমুল করিম ভূঁঞা অংশগ্রহণ করেন।
সভায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ ও ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা-২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণের বিষয়ে বক্তব্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ক্যাবল টিভি ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার ওপর কমিটির সদস্যরা বিশেষ গুরুত্বারোপ করেন।
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম সংক্রান্ত মতামত/সুপারিশ প্রণয়ন কমিটির সদস্যরা স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের মতামত লিখিতভাবে আগামী ২০ এপ্রিলের মধ্যে কমিটির নিকট জমা প্রদান করবেন। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ সংক্রান্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে ক্যাবল টিভি ডিজিটালাইজেশন সংক্রান্ত একটি সমন্বিত সুপারিশমালা প্রণয়ন করে তা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে পেশ করবেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST