২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিজের ভুল স্বীকার করে পিচকেও দুষলেন কোহলি

অনলাইন ডেস্ক : টেস্ট ক্রিকেট দীর্ঘদিন ধরে রানখরায় বিরাট কোহলি। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে সেঞ্চুরি পেলেও আবারও ব্যর্থতার বৃত্তে আটকে গেছেন। কেন ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না? কোহলি অকপটেই মেনে নিচ্ছেন, তার নিজেরই ভুল হচ্ছে। ব্যাটিংয়ে গোলমাল হয়ে যাচ্ছে।

মেলবোর্নে বক্সিং ডে’র মহারণের আগে সম্প্রচারকারী সংস্থার তরফে সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী বিরাট কোহলিকে তার ফর্ম নিয়ে প্রশ্ন করেন। তাতে কোহলির বক্তব্য, ‘যেভাবে চেয়েছিলাম শেষ দু-তিনটি ইনিংসে সেভাবে খেলতে পারিনি। পিচে পড়ে থাকার মতো শৃঙ্খলা দেখাতে পারিনি। আসলে এটাই টেস্ট ক্রিকেটের আসল চ্যালেঞ্জ।’ আরও যোগ করেন, ‘আমার ভাবনাটা হলো পিচে থিতু হও। সেজন্য যত বল লাগে লাগুক। তবে পরিস্থিতিকে সম্মান করাটা জরুরি।’

আরও পড়ুনঃ   পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাবি গণঅভ্যুত্থান মঞ্চের বিক্ষোভ

চলতি সিরিজে রান না পাওয়ার জন্য ঘুরিয়ে পিচকেও খানিকটা দোষারোপ করেছেন কিং কোহলি। তিনি বলছিলেন, ‘আসলে এবারে অস্ট্রেলিয়ার পিচগুলো আগের তুলনায় অনেক জীবন্ত। এখানে অন্যরকমভাবে ব্যাট করা দরকার। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়াটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। অবশ্যই আপনি যখন দেশের হয়ে খেলেন একটা প্রত্যাশা থাকে। আমি যেহেতু এতদিন ধরে খেলছি আমার প্রতি প্রত্যাশা বেশি। সেসব নিয়ে ভাবতে গেলেই সমস্যা বাড়ে। আমি বরাবর ক্রিকেটীয় শৃঙ্খলায় বাড়তি নজর দিই। আর সেটাই আমাকে সাফল্য এনে দেয়। তবে এটা নিয়েই আমি গর্ববোধ করি।’

আরও পড়ুনঃ   দেশের কল্যাণে রুকনদের শিকারে প্রস্তুত থাকতে হবে : গোলাম পরওয়ার

প্রসঙ্গত, ২০২০ সালের পর কোহলি ৫৬ ইনিংসে মাত্র ১৯৬৪ রান করেছেন। গড় মাত্র ৩১.৬৭। কোহলি যে মানের ক্রিকেটার সেই হিসাবে এটা একেবারেই নগণ্য। চলতি সিরিজেও কথা বলছে না কোহলির ব্যাট। পার্থে সেঞ্চুরির পর শেষ ৩ ইনিংসে তার সংগ্রহ মাত্র ২১ রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST