২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী

অনলাইন ডেস্ক : সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আ-আসাদের স্ত্রী আসমা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শরীরে আবারও রক্তের ক্যানসার ফিরে এসেছে। এ মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৯ সালে আসমা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। একবছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। কিন্তু চলতি বছরের মে মাসে রক্তের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যানসার ফিরে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একটি সূত্র বলেছে, আসমা মারা যাচ্ছেন। অপর একটি সূত্র বলেছে, তার বেচে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য তিনি আলাদা থাকছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুনঃ   হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বলে হুমকি জয়শঙ্করের

গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করার পর দেশ ছেড়ে পালান বাশার আল-আসাদ। তবে অসুস্থ থাকায় আসমা আগে থেকেই মস্কোতে অবস্থান করছিলেন।

কয়েকদিন আগে খবর চাউর হয় আসমা বাশারকে ডিভোর্স দিয়ে নিজের জন্মস্থান যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই তথ্য গুজব। আর এখন জানা গেল আসমা গুরুতর অসুস্থ।

আরও পড়ুনঃ   আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

যুক্তরাজ্যে সিরীয় বাবা-মায়ের ঘরে ১৯৭৫ সালে জন্ম হয় আসমার। তিনি ২০০০ সালে বাশারকে বিয়ে করেন। হাফেজ, জেইন এবং করিম নামে তাদের তিন সন্তান রয়েছে।

বাশার আল-আসাদ দীর্ঘ ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ২০১১ সালে আরব বসন্তের সময় দেশটিতে তার বিরুদ্ধে শান্তিপ্রিয় বিক্ষোভ শুরু হয়। কিন্তু ওই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক বল প্রয়োগ করেন তিনি। এরপর শুরু হয় গৃহযুদ্ধ। গত ৮ ডিসেম্বর তার পতনের মাধ্যমে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। তবে এরমাঝে প্রাণ হারান ৫ লাখ সিরীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০ তম সভা

নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

১০

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

১২

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

১৩

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

১৪

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

১৬

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

১৭

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৮

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৯

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

২০

Design & Developed by: BD IT HOST