১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৪০ বছরে ‘এত বাজে’ ওপেনার পায়নি অস্ট্রেলিয়া, লজ্জার রেকর্ড

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ও সাবেকদের মুখে নতুন এক ক্রিকেটারের নাম অনেক বেশি উচ্চারিত হয়েছিল। তাদের প্রত্যাশা খুব দ্রুত–ই হতাশার ছায়ায় ঢেকে দিয়েছেন নাথান ম্যাকসুয়েনি। এখন পর্যন্ত খেলা ৫টি টেস্ট ইনিংসেই তিনি লজ্জার এক নজির গড়েছেন। যেখানে ৪০ বছরে ম্যাকসুয়েনির মতো এত বাজে পরিসংখ্যান ছিল না আর কোনো অজি ওপেনারের।

এই সিরিজের টানা চার ইনিংসে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ’র বলে আউট হয়েছেন ম্যাকসুয়েনি। যা কোনো অজি ওপেনারের প্রথম। এ ছাড়া ৪০ বছরে দেশটির অন্য কোনো ওপেনারের ম্যাকসুয়েনির চেয়ে কম রানের গড় ছিল না। পাঁচ ইনিংসে ডানহাতি এই ব্যাটারের রান ৬৮, গড় মাত্র ১৭। এর আগে ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে সবচেয়ে কম গড়ের (৩২.৮) রেকর্ড ছিল মার্কাস হ্যারিসের। সেটিও ছিল ৩০–এর বেশি।

বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে ম্যাকসুয়েনিকে সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের যোগ্য উত্তরসূরি হিসেবে পূর্বাভাস দিয়েছিলেন অনেকেই। যদিও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার বেশি অভিজ্ঞতা ছিল না এই ওপেনারের। পার্থে সিরিজের প্রথম টেস্টে যথাক্রমে ১০ ও ০ রানে আউট হয়েছিলেন ম্যাকসুয়েনি। তবে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রান করে তার ব্যাটে ভিন্ন আভাস মিলছিল। পরের ইনিংসে অজিদের সহজ লক্ষ্যের পথে অপরাজিত ছিলেন ১০ রানে। কিন্তু আজ তৃতীয় টেস্টে গ্যাবায় আবারও বুমরাহ’র বলে ৯ রানে আউট ম্যাকসুয়েনি।

আরও পড়ুনঃ   নগরীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

চার ইনিংসেই আউট হওয়ার আগে বুমরাহ’র বলে তিনি সবমিলে মাত্র ১২ রান করেছেন। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে ক্যারিয়ারের শুরুতে সবচেয়ে বাজে গড় ছিল স্টিভ স্মিথের। এই স্মিথ অবশ্য আলাদা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অজি ওপেনার ৫ ইনিংসে মাত্র ৪১ রানি করেন, গড় (৮.২) ছিল ভয়াবহ। এ ছাড়া পরের বছর আরেক ওপেনার রবি কের নিউজিল্যান্ডের বিপক্ষে চার ইনিংসে ৭.৭৫ গড়ে ৩১ রান করেছিলেন।

আরও পড়ুনঃ   রংপুরের বোলারদের তোপে ১১১ রানে অলআউট ঢাকা

২০২১ সালে সিডনিতে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া সর্বশেষ অজি ওপেনার উইল পুচোভস্কি দুই ইনিংস মিলে ৭২ রান করেন। এ ছাড়া ওপেনারদের মধ্যে প্রথম পাঁচটি টেস্ট ইনিংসে সর্বনিম্ন রানের (৩২.৮) গড় ছিল হ্যারিসের। এই তালিকায় থাকা ক্যামেরন ব্যানক্রফট (৩১.৫), ম্যাট রেনশ (৩২.৭৫) ও অ্যারন ফিঞ্চ (গড় ৩৬.৩) সবাইকে ছাড়িয়ে গেছেন ম্যাকসুয়েনি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রতিযোগিতায় সাধারণত ৩ বার ৪ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন ম্যাকসুয়েনি। অর্থাৎ তিনি বোলারদের কিছুটা পুরোনো বলে মোকাবিলা করতে অভ্যস্ত। জাতীয় দলে তার ব্যাটিং গড় কম হওয়ার পেছনে সেটাও একটা বড় কারণ! অস্ট্রেলিয়ার আরেক সাবেক ওপেনার এড কোয়ান একটি পডকাস্ট অনুষ্ঠানে ম্যাকসুয়েনিকে নিয়ে বলেন, ‘তার (ম্যাকসুয়েনি) পরিসংখ্যানই বলে দিচ্ছে টেস্ট ক্রিকেট খেলা মতো তার যথেষ্ট টেকনিক ও মেজাজ তৈরি হয়নি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST