১৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জিতকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া পোস্ট সরিয়ে ফেললেন স্বস্তিকা

অনলাইন ডেস্ক : কদিন আগে অভিনেতা ও নিজের প্রাক্তন প্রেমিক জিতের জন্মদিনে ভালোবাসা উজার করে দিতে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

৩০ নভেম্বর ছিল জিতের জন্মদিন। এদিন রাত ১২টার পর প্রাক্তনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা লেখেন অভিনেত্রী।

স্বস্তিকার ফেসবুক পোস্ট ছিল, ‘জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।’

সেই পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ‘যত বয়স বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বড়ছে। অন্যজনেরা মনে রাখছে না, সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম।’

যদিও পরে নিজের সেই পোস্ট সরিয়ে ফেলেন স্বস্তিকা। তাই বলে অভিনেত্রীর মনের কথা প্রকাশ্যে আসা থেকে আটকানো যায়নি।

মস্তান ছবিতে জিতের বিপরীতে প্রথম কাজ স্বস্তিকার। তখন সদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ। প্রথমে বন্ধুত্ব এরপরে ভালোবাসা। যদিও সেই সম্পর্ক থেকে সংসার বাধা হয়নি। যা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। দু’জনেও কখনো নিজেদের সংসার না করতে পারা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেননি।

আরও পড়ুনঃ   মেয়ে প্রিয়মকে পেলেন কীভাবে, জানালেন পরীমণি

এরপর একাধিক পুরুষের সঙ্গে নাম জড়ায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের। যার মধ্যে অন্যতম হলেন পরমব্রত। যদিও সে সম্পর্ক ভেঙেছেও প্রায় এক যুগ হতে চলল। তবুও মাঝে মধ্যেই একসঙ্গে উঠে আসে এই দুটো নাম।

এদিকে ১৩ ডিসেম্বর ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের ৪৪ তম জন্মদিন। আর সেই উপলক্ষে প্রাক্তনকে নিয়ে আনন্দবাজারে খোলা কলম লিখলেন পরমব্রত।

যেখানে পরমব্রত অকপটে মেনে নিলেন, আজকের ‘কসমেটিক নায়িকা’দের মতো স্বস্তিকা নয়। যুগের সঙ্গে প্রয়োজনে নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন। খারাপ-ভালো, সাদা-কালো, ধূসর— সব কিছু নিয়ে তিনি একজন রক্ত মাংসের মানুষ হয়েই ধরা দিয়েছেন দর্শকের কাছে।

অভিনেত্রী ইমেজে আঘাত আসতে পারে, এমন কাজও করেন। আর সেটাই স্বস্তিকাকে আর সবার থেকে আলাদা করে। পরমব্রতর কথায়, ‘ওকে চোখের সামনে এভাবে নিজেকে গড়ে নিতে দেখলাম। একদম শুরুর স্বস্তিকা খুব সাধারণ একটা মেয়ে, যার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। সেই স্বস্তিকাকে আজকের স্বস্তিকার সঙ্গে কোনও ভাবেই মেলানো যায় না।’

আরও পড়ুনঃ   সেই আফরান নিশোর সঙ্গেই ফিরছেন তমা মির্জা

বিচ্ছেদের এত বছর পরেও কি পুরনো স্মৃতি ঘুরেফিরে আসে? অভিনেতা জানিয়েছেন, যে ধরনের জীবনসঙ্গী তিনি চেয়েছিলেন, তেমন মানুষের সঙ্গেই (পিয়া) ঘর করছেন। তাই মন খারাপ করার প্রশ্নই ওঠে না! তবে স্মৃতি তো থেকেই যায়। থেকে যায় নস্টালজিয়া। আর বিশেষ দিনগুলোয় সেই সময়টার কথা স্মৃতিতেও আসে।

বিচ্ছেদের পর একসঙ্গে কাজ করেছেন স্বস্তিকা ও পরমব্রত। ‘শাহজাহান রিজেন্সি’ এবং ‘শিবপুর’ ছবি দুটোতে একসঙ্গে কাজ করেন। যদিও এই বিচ্ছেদের পর বেশ কাদা ছোড়াছুড়ি চলেছিল তাদের মধ্যে। তবে, ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। এমনকি, ২০২৩ সালে পরমব্রতর বিয়ের পর তার স্ত্রী পিয়াকে শুভেচ্ছাও জানিয়েছিলেন স্বস্তিকা। নতুন সংসার দেখতে আসার আবদারও রেখেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST