১০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমাদের সন্তানকে সুস্থ পরিবেশে বড় হতে দিন, অনুরোধ কাঞ্চন-শ্রীময়ীর

অনলাইন ডেস্ক : ২০২৪ সালটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে টলিগঞ্জের তারকা দম্পতি অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের জন্য। এই বছরেই জীবনের নতুন পথচলা শুরু করেছেন দু’জন। সন্তানের মুখও দেখেছেন।

চলতি বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল কাঞ্চন মল্লিকের কাছে? এবিপি আনন্দের প্রতিবেদকের প্রশ্নটা শুনেই হেসে ফেললেন কাঞ্চন। বললেন, ‘আমার তো জীবনটাই চ্যালেঞ্জ।’

কাঞ্চন বলছেন, ‘অবশ্য প্রত্যেকের জীবনই চ্যালেঞ্জ। সবটাই চ্যালেঞ্জ। তবে আমার কোথাও মনে হয়েছে, মাথা উঁচু করে, নিজের মতো করে, নিজের পছন্দের সঙ্গীকে সঙ্গে করে বাঁচব। সেটাই ছিল আমাদের ২০২৪-এর চ্যালেঞ্জ।’

অন্যদিকে শ্রীময়ী বলছেন, ‘আমার কাছে চ্যালেঞ্জ বলতে ছিল, একজন বিবাহিত পুরুষকে যখন কোনও মেয়ে ভালবাসি….একজন বিবাহিত পুরুষের যদি একজন বান্ধবী থাকে, তাকে নিয়েও অনেক কাটাছেঁড়া করা হয়। যেটা আমাদের নিয়েও হয়েছে, হচ্ছে, হবেও।’

আরও পড়ুনঃ   বিয়ের দু’দিন পরই ভিকির শুটিং, শুনেই ক্ষেপে যান ক্যাটরিনা

শ্রীময়ী বলছেন, ‘কিন্তু সেখান থেকে যখন সম্পর্কের একটা পরিণাম দেওয়া হয়, সম্পর্কটা যখন পরিণতি পায়, সেটা একটা মেয়ের কাছে অনেক বড় প্রাপ্তি।’

অভিনেতার স্ত্রী বলছেন, ‘২০২৪-এ আমার কাছে আরও একটা বড় চ্যালেঞ্জ হল মাতৃত্ব। কথায় বলে, নারী সবই পারে। ৯ মাসের একটা সফর, একটা মাতৃত্ব সেটা একটা আলাদা অনুভূতি।’

শ্রীময়ী বলছেন, ‘কোনও নারীকে যদি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা হয়, আমার মনে হয় মাতৃত্ব ছাড়া সবটাই বৃথা। আমার কাছে মাতৃত্বটা ২০২৪-এর সেরার সেরা চ্যালেঞ্জ।’

আরও পড়ুনঃ   দীপিকার দাবি যৌক্তিক, মা হিসেবে ঠিকই চেয়েছেন- বললেন অজয়

এমন কোন জিনিস যার পুনরাবৃত্তি চান না আগামী বছরে? কাঞ্চনকে উত্তর দিতে না দিয়েই শ্রীময়ী বলে উঠলেন, ‘এত ট্রোল, এত মিম… কাঞ্চনের পা সরু করে তাকে তীরচিহ্ন দিয়ে দেওয়া, কাঞ্চন কেন নিয়ন গ্রীন প্যান্ট পড়েছে.. এগুলো আর দেখতে চাই না। এত তো দেখলাম। আর কেন!’

কাঞ্চন এবার সুযোগ পেয়ে বললেন, ‘আগামী বছর এটাই চাইছি, আমাদের সন্তানকে ছেড়ে দিন। ওকে একটু সুস্থ পরিবেশে বড় হতে দিন। ওকে নিয়ে আর কাটাছেঁড়া করবেন না। আর আমাদের ছেড়ে দিন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST