৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাশারের উৎখাতে ব্যাপক খুশি, কৃতিত্ব দাবি নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সঙ্গে তিনি বলেছেন, বাশারের পতন হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযানের ‘সরাসরি ফলাফল’।

মাত্র ১২ দিনের অভিযানে রোববার সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নিয়েছে দেশটির সরকারবিরোধী বিদ্রোহীরা। সিরিয়ার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এ অভিযানের নেতৃত্ব দিয়েছে।

রোববার সকালে ইসরায়েল-সিরিয়ার সীমান্ত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। সেখান থেকে পোস্ট করা এক ভিডিওবার্তায় বাশার আল আসাদের দেশত্যাগের সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করে নেতানিয়াহু বলেন, “আজকের দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি দিন। ইরানের যে শয়তানের অক্ষ, তার কেন্দ্রে থাকা বাশার আল আসাদ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে।”

“ইরান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আমরা যে অভিযান পরিচালনা করেছি, তার সরাসরি ফলাফল বাশার আল আসাদের পতন। কারণ এরাই তার নেতৃত্বাধীন সরকারের মূল সমর্থক ছিল।”

আরও পড়ুনঃ   আদানিকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই দিতে বলেছে বাংলাদেশ

“এবং এ বিজয় শুধু এখানেই থেমে থাকবে না। মধ্যপ্রাচ্যের যেসব দেশের জনগণ দমনমূলক এবং নিষ্ঠুর সরকারের হাত থেকে পরিত্রাণের পথ খুঁজছেন, তাদের মধ্যে চেইন রিঅ্যাকশনের মতো এটি ছড়িয়ে পড়বে।”

বাশার আল আসাদের পতন মূলত ইরানের জন্য একটি বিশাল আঘাত। এখন তাদের লেবানন অঞ্চলে প্রভাব বিস্তারের পথ আর থাকবে না। লেবাননে নিজেদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহর কাছে স্থলপথে পৌঁছানোর সুযোগ পাবে না ইরান।

এতে হামাসের মতো ফিলিস্তিনি গোষ্ঠীগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাশারের নেতৃত্বাধীন সরকার নিজেদের প্রতিরোধের অক্ষের (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) অংশ হিসেবে উপস্থাপন করত।

এতে সিরিয়ার দিক থেকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সমর্থন পেত। এখন আর তা তারা পাবে না।

ফলে এ ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবলভাবে খুশি ইরানের চিরশত্রু ইসরায়েল। নেতানিয়াহুর ভিডিওবার্তায় তা প্রকাশিতও হয়েছে। প্রথম থেকেই ইসরায়েল সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছিল।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্রোহীরাও। চলতি সপ্তাহে ইসরায়েলের সংবাদমাধ্যম কান ব্রডকাস্টারকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিদ্রোহীদের এক মুখপাত্র। সেখানে ইসরায়েলের ভূয়সী প্রশংসা করে ওই মুখপাত্র বলেছিলেন, “আমরা ইসরায়েলকে ভালবাসি এবং আমরা কখনও দেশটিকে শত্রু মনে করিনি। কারণ আমরা জানি যে যারা ইসরায়েলকে শত্রু মনে করে না, ইসরায়েলও তাদেরকে শত্রু মনে করে না।”

“আমরা আপনাদের ঘৃণা করি না, বরং ভালবাসি এবং অনেক ভালবাসি”, কান ব্রডকাস্টারকে বলেন ওই মুখপাত্র।

এদিকে রোববার দামেস্কের পতনের পর স্ত্রী আসমা আসাদ এবং তিন সন্তানকে নিয়ে মস্কোর উদ্দেশ্য উড়াল দেন বাশার আল আসাদ। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে বলা হয়েছে, বাশার আল আসাদ এবং তার পরিবারের সদস্যদের রাজনৈতিক আশ্রয় প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST