৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার(৩ ডিসেম্বর) সকালএগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীদেরকে সৃষ্টিকর্তাই পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে মানুষের কোনো হাত নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের দায়িত্ব হলো সব মানুষকে সমান মর্যাদা দেয়া। প্রতিবন্ধীদেরকে অবজ্ঞা নয় বরং সামাজিকভাবে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা আমাদের দায়িত্ব।

প্রতিবন্ধীদের কর্মদক্ষতা ও প্রতিভাকে যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে আফিয়া আখতার বলেন, যে যে বিষয়ে পারদর্শী তাকে সেই ক্ষেত্রে কাজে লাগাতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠী সৃষ্টিকর্তার আমানত, আমানত যেভাবে রাখতে হয় তাদেরও সে ভাবেই রাখতে হবে।

আরও পড়ুনঃ   ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে উপস্থিত প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সমাজের পিছিয়ে পড়া কেউ নন। আমরা প্রত্যেকেই এই দেশ, জাতি ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ।

প্রতিবন্ধী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সচেতন থাকার নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ভাতার টাকা যেন উপকারভোগীরা সময়মত পান সেটার ব্যবস্থা করতে হবে কারণ এই ভাতা আত্মসাতের চেষ্টা করছে অনেকেই। প্রতিবন্ধী ভাতা অতি সামান্য,এটি দিয়ে তেমন কিছুই হয় না। কিন্তু সরকার আপনাদের কথা মনে রেখেছে এবং সবসময় আপনাদের পাশে আছে।এসময়সরকার থেকে যদি প্রতিবন্ধী-ভাতা বৃদ্ধির বিষয়ে প্রস্তাব আসে তাহলে ভাতা বৃদ্ধির পক্ষেকাজ করবেন বলে তিনি জানান ।

আরও পড়ুনঃ   ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’

আলোচনা সভার পূর্বে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

রাজশাহী জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মোসা: হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অন্্ুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) উম্মে কুলসুম সম্পা, রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন, বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন।অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, প্রতিবন্ধীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST