২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন রাস্তার পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় কৃষি জমির টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ধারা অনুযায়ী মহানগরীর ১৩নং ওয়ার্ডের কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী সরকারি মহিলা কলেজের অভিযোগের প্রেক্ষিতে মহিলা কলেজের প্রাচীর সংলগ্ন উত্তর কোণে কিছু পাকা অবৈধ স্থাপনা এবং মহিলা কলেজের প্রাচীর ঘিরে গড়ে ওঠা কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৩) ধারা অনুযায়ী স্বপ্নচূড়া মার্কেটের মোড় হতে লাইসেন্সবিহীন ০১টি চার্জার রিক্সা আটক করে ১ জন ব্যক্তির নিকট হতে ২০০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

উচ্ছেদ অভিযানকালে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১০

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১১

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১২

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১৩

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১৪

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৬

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৭

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৮

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST