২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার , বাগমারা : রাজশাহীর বাগমারায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অভিযোগে দুইটি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। দুইটি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। তবে এতে নাখোশ হয়েছেন ফার্মেসীর কতিপয় মালিকরা।

মঙ্গলবার দুপুরে রাজশাহী ঔষধ প্রশাসনের উদ্যোগে ভবানীগঞ্জ বাজারে গোডাউন মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের পক্ষে রাজশাহী দপ্তরের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম। বাজারের গোডাউন মোড়ে রাকিব ফার্মেসি ও ড্রাগ মিউজিয়াম নামের দুইটি ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা মেয়াদ উত্তীর্ণ ও চিকিৎসকের কাছ থেকে সিম্পুল কিনেছেন বলে স্বীকার করেন। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মাহবুবুল ইসলাম রাকিব ফার্মেসীর ১০ হাজার টাকা এবং ড্রাগ মিউজিয়ামের ২০ হাজার টাকার অর্থদণ্ড দেন। অভিযানের সময় ঘটনা স্থলে অর্থদণ্ডের অর্থ পরিশোধ করতে না পারায় রাকিব ফার্মেসীর রাকিবকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দপ্তরে আনা হয়। পরে দণ্ডের অর্থ পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়। ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা মারাত্মক ঝুঁকি বয়ে আনে বলে কয়েকজন ঔষধ ক্রেতা দাবি করেছেন। তারা জানান, দীর্ঘ দিন ধরে উপজেলার বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ক্রয়-বিক্রয় হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ   স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের ৫ মামলা

এদিকে অভিযানের পরে বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির বাগমারা শাখা তাদের সংগঠনের অর্ন্তভূক্ত দোকানগুলো বন্ধ রেখে ধর্মঘট পালনের ডাক দিয়েছেন।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ঔষধ পাওয়া গেছে। যা কোনো ভাবে গ্রহণযোগ্য নয়। এই অভিযানের মাধ্যমে তাদের সর্তক হওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে। ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থ দণ্ড করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST