২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শিক্ষাকে যুগোপযোগী করতে আমূল সংস্কারের পরিকল্পনা করছে সরকার :শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী

স্টাফ রিপোর্টার : আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শিক্ষকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সরকার শিক্ষাকে যুগোপযোগী করতে আমূল সংস্কারের পরিকল্পনা করছে। সেই লক্ষ্যে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করার কাজ চলছে। চলমান চতুর্থ শিল্প বিপ্লবকে বাংলাদেশের উন্নয়নে সংযুক্ত করতে প্রয়োজন আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী। আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সে চাহিদা পূরণ করতে পারে এজন্য পরিকল্পনা প্রণয়নে আমাদের কৃতবিদ্য শিক্ষক ও গবেষকগণ যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান অবকাঠামোর উন্নয়নসহ নতুন অবকাঠামোর চাহিদা পূরণেও সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, শিক্ষা এমন একটি ক্ষেত্র যার পরিকল্পনা ও উন্নয়নে প্রয়োজন শিক্ষা সংশ্লিষ্ট অভিজ্ঞজন। শিক্ষকতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনায় যোগ্য লোককে নিয়োগের মাধ্যমে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে। রাবির শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অধিকতর উন্নয়নসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করে উপাচার্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুনঃ    ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ

পরে উন্মুক্ত মতবিনিময় পর্বে পেশাগত বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর মনোযোগ আকর্ষণ করা হলে তিনি সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় অন্যান্যের মধ্যে রাবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপউপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে রাবি উপাচার্য প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST