২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাফজয়ী নারীদের ২০ লাখ টাকা পুরস্কার দিয়ে যা বললেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক : মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় চ্যাম্পিয়ন সাবিনা খাতুনের দলকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (বুধবার) বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে বিসিবির অফিসে এ সময় সাবিনের সঙ্গে ছিলেন নারী ফুটবল দলের ম্যানেজারও।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জুলাই শহীদ দিবসে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবিনার হাতে চেক তুলে দেওয়ার পর ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন যে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশী হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরো বেশি খুশি কারণ, টানা দু’বার চ্যাম্পিয়ন হতে পেরেছে।’

‘এটা মোটেও ফ্লুক নয়। মেয়েরা সেটা প্রমাণ করেছে। আমাদের যেভাবে তারা গর্বিত করেছেন, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরো এগিয়ে যাবে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   জোতার নামে ওয়েবসাইট খুলে বিপুল অর্থ আত্মসাৎ

এদিকে পুরস্কার পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সকল সম্মানিত পরিচালকদের, বিশেষ করে বোর্ডের সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন, এবারো তারা আছেন।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে। সকল সেক্টর থেকে সবাই আমাদের যেভাবে মোটিভেট করে, সেটি আমাদের জন্য আনন্দের।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST