১৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

উত্তরা মেইল চালুর দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী থেকে পাবর্তীপুর রুটে উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে রাজশাহীতে রেল পশ্চিমাঞ্চলের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। এর আগে ঘণ্টাব্যাপী রেল ভবনের সামনে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে রাজশাহী জেলা ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি শ ম সাজু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহীর সাংগঠনিক সম্পাদক জিয়াউল গণি সেলিম, রাজশাহী জেলা সুজনের সভাপতি মাহমুদুল আলম, রাজশাহী ওয়েব’র সভাপতি আঞ্জুমান আরা লিপি, রাজশাহী সার্ভে ইনস্টিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হোসেন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম নবী রনি, নারী শিল্প উদ্যোক্তার চেয়ারম্যান সেলিনা বেগম, সমাজসেবক মেহেদী হাসান, বেসরকারি ট্রেন পরিচালনা সংস্থার প্রতিনিধি ইয়াছিন উর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ইতিপূর্বে রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করত। যার ফলে ওই এলাকার ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, অসুস্থ ব্যক্তি, চাকুরীজীবী এবং সর্ব সাধারন চলাচলের সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ট্রেনটি অযৌক্তিক কারণে বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্ত সুবিধা ভোগকারী যাত্রীরা নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছেন। যাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধার মধ্যে পড়েছেন। এছাড়াও উত্তরা এক্সপ্রেস ট্রেনের ন্যায় আন্তঃনগর ট্রেন সকল স্টেশনে স্টপেজ না থাকায় সাধারণ যাত্রীরা এই ট্রেনটির উপর অনেকাংশেই নির্ভরশীল ছিলেন।
তারা আরও বলেন, সার্বিক দিক বিবেচনায় দ্রুতই এই ট্রেন চালু করে ওই অঞ্চলের নাগরিকদের সেবা প্রদান নিশ্চিত করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যেই এই ট্রেন চালুতে উদ্যোগ নেওয়া না হলে রাজশাহীবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। রেল খাতে অতীতের সকল অনিয়ম-দুর্নীতির তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও রেল সংশ্লিষ্ট সবত্রই নাগরিক ও যাত্রী সেবা নিশ্চিত এবং রেলওয়ের সকল অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধেরও জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে রেল পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম ট্রেন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় রেল পশ্চিমেরর প্রধান প্রকৌশলী আসাদুল হক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী আরেকটি লোকাল ট্রেন বন্ধ করা হয়। রেল পশ্চিমাঞ্চলের তৎকালীন জিএম অসীম কুমার তালুকদার জানিয়েছিলেন, আমরা ট্রেন দুটিতে নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার কারণে ট্রেন দুটি বন্ধ রাখা হয়েছে। নিরাপদ ট্রেন করতে যা যা করার দরকার আমরা মিটিং করে সেটি করছি। ট্রেনের ইঞ্জিন ও জনবল আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST