১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিব কি থাকছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে তো?

সাকিব মানেই সবকিছুর কেন্দ্রবিন্দু। আলোচনা-সমালোচনা মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের বিতর্ক, সাকিব মানেই খবর। এবারও সেটার ব্যতিক্রম হয়নি।কয়েকদিন আগে সৌদি আরবে ওমরা হজে অংশে নিয়েছিলেন সাকিব। বর্তমানে তিনি আছেন দুবাইয়ে। চার দিন পর শুরু হতে যাওয়া আবুধাবি টি–টেন লিগে খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। বাংলা টাইগার্সের অফিশিয়াল ফেসবুক পেইজে আফগানিস্তান অলরাউন্ডার রশিদ খানের সঙ্গে ছবি পোস্টের পরই ভাইরাল সাকিব।

আরও পড়ুনঃ   ‘ক্লাবের স্বার্থে’ কুবারসির মুখে ১০ সেলাই

দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-আন্তর্জাতিক ক্রিকেটে টানা দুই সিরিজ মিস করায় ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবকে নিয়ে অপেক্ষা। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কোনোটিতেই থাকছেন না সাকিব। কারণ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে আগেই অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু ওয়ানডে? এই প্রশ্নটাই ঘুরছে দেশের ক্রিকেটাঙ্গনে।

সাকিবের অনুপস্থিতির কারণ প্রথম থেকেই ছিল নিরাপত্তা ইস্যু। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সকালে সংসদ ভবন এলাকায় একটি মাঠের উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলে আবারও সাকিব প্রসঙ্গ ওঠে। শুরুতে ইত:স্তত বোধ করলেও সাকিব প্রসঙ্গে মন্তব্য করতে বাধ্য হলেন। উপদেষ্টার বক্তব্য ছিল সোজাসাপ্টা। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত সংস্থা। আমি আমার পরামর্শ দিয়েছি, বিশেষত মিরপুরে গড়ে ওঠা পরিস্থিতি নিয়ে। বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতে কী হবে, তা বোর্ডই সিদ্ধান্ত নেবে। যদি প্রয়োজন পড়ে, আমি তখন উপযুক্ত পরামর্শ দেব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST