১৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিপিএলে নতুন যে সব পরিকল্পনার কথা বললেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক : ‘এবারের বিপিএল এই চক্রে শেষ বিপিএল’– বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ ২০২৫ বিপিএলের ঘোষণা দিতে গিয়ে জানালেন এমনটাই। জুলাই-আগস্টের বিপ্লবের পর পরিবর্তন আসছে দেশের বিভিন্ন অঙ্গনে। তাতে যুক্ত হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজ আসর বিপিএলের নামটাও।

গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় ফারুক আহমেদ জানালেন নতুন এই বিপিলের রূপরেখা। শুরুতেই জানালেন ভিন্ন কিছু করার চেষ্টা আছে বিসিবির, ‘বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে আমরা নতুন একটা সরকার পেয়েছি। আমরা চেষ্টা করেছি, এর আগে যে ১০টা বিপিএল এসেছে, সেসবের চেয়ে আলাদা করার জন্য। অনেক পরিকল্পনা করেছি। আশা করি, খুব ভালো টুর্নামেন্ট হবে। আমার মনে হয়, সেটা সবাইকে সন্তুষ্ট করতে পারবে, আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন।’

এবারের বিপিএলে ডিজিটাল বোর্ড থাকার কথা জানিয়ে বলেন, ‘ডিজিটাল রাইটস যাদের আছে, আমরা তাদের বলেছি, ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা। টিভি প্রোডাকশনকে বলেছি, টিভিতে যারা খেলা দেখাবেন এবং প্রোডাকশন—দুটোই যেন অত্যন্ত চমৎকার হয়। হক-আই, ডিআরএস—এগুলো সবই থাকবে।’

‘আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। বিদেশি আম্পায়ার থাকবে। আপনারা জানেন, ধারাভাষ্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মানটা উন্নত করতে আমরা অনেক চেষ্টা করছি। বড় নাম (তারকা ধারাভাষ্যকার) আনতে প্রোডাকশনের সঙ্গে আমরা আলাপ করেছি। সব বিবেচনা করেই আমার মনে হয় ভালো বিপিএল হতে যাচ্ছে।’

আরও পড়ুনঃ   আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

টুর্নামেন্ট দলগুলোর প্রতি বার্তা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘১০টা বিপিএল চলে গেল, আমরা এখনো একটা নিখুঁত ভিতের ওপর দাঁড়াতে পারিনি। এই বিপিএল আমাদের এই চক্রে শেষ টুর্নামেন্ট। আমরা পরের বছর থেকে আরও বড় পরিকল্পনা করব, লম্বা সময়ের জন্য দেবো দলগুলোকে। তবে এখন আমি দলগুলোকে বলব, আপনারা নিজেদের বিদেশি খেলোয়াড়, কখন অনুশীলন শুরু করবেন—সব যেন ঠিকঠাকমতো করে ফেলতে পারেন।’

ভক্ত ও সমর্থকদের জন্য ফারুক বলেন, ‘এবার আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। যেন সবাই সবার সুবিধামতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। আপনারা জানেন, আমরা তিনটি ভেন্যুতে (বিপিএল) করেছি। ঢাকায় শুরু করে আমরা যাব সিলেটে, ওখান থেকে আমরা যাব চিটাগং, তারপর আবার ঢাকায় এসে শেষ রাউন্ড খেলব। যারা খেলা দেখতে ইচ্ছুক, মোবাইল ফোন এবং অনেক অ্যাপস দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন। ওই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এই মাসের মধ্যে হয়ে যাবে।’

আরও পড়ুনঃ   কেশরহাট পৌরসভায় শীতবস্ত্র বিতরণ

প্রধান উপদেষ্টা এবারের বিপিএলে সক্রিয়ভাবে থাকছেন জানিয়ে ফারুক বলেন, ‘আপনারা সবাই জানেন, ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে এবার আমরা যে অলিম্পিক দেখলাম, ২০১৪ বা ২০১৬ সালে এক বক্তব্যে অলিম্পিকটি পেতে সাহায্য করেছিলেন। উনি এত বড় বড় জায়গায় কাজ করেছেন, আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অনুরোধ করেছেন, উনি দেশের বাইরে এত সাহায্য করেছেন, বিপিএলকে আরও কতটুকু সম্পৃক্ত করা যায়। আমরা চেষ্টা করেছি ওনার চমৎকার কিছু ভাবনা এই বিপিএলে সংযুক্ত করতে।’

ফারুক আহমেদ কিছু আভাসও দিয়েছেন বিপিএল কেন্দ্রিক, ‘আমরা চেষ্টা করছি, গ্যালারি যেন নোংরা না হয়, পানির কিছু কর্নার থাকবে। সেই কর্নারে আপনারা পানি পাবেন। এটার একটা নাম থাকবে, বিপিএল শুরু হলে দেখতে পাবেন। পানিটা আমরা বিনা মূল্যে দেওয়ার চেষ্টা করব। স্টেডিয়ামের ভেতরেও আমরা চেষ্টা করছি জিরো ওয়াস্টজোন গ্যালারি রাখতে। চেষ্টা করব সবকিছু পরিষ্কার রাখতে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST