১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের মধ্যে ২ জনকে দপ্তর বণ্টন করা হয়েছে। আর পুরোনো ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে।

নতুনদের মধ্যে শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি।

রোববার (১০ নভেম্বর) রাতে নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বণ্টন এবং পুরোনোদের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পুরোনোদের মধ্যে ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এখন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

নতুন উপদেষ্টা সেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেহ উদ্দিন আহমেদের দায়িত্ব কমেছে। এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা এ এফ হাসান আরিফের আগের মতোই দুটি মন্ত্রণালয় রয়েছে। আগে তিনি স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতেন। এখন ভূমি মন্ত্রণালয় তার অধীনে থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার অধীনে থাকলেও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিবর্তে তিনি পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।

আরও পড়ুনঃ   পাকিস্তান-যুক্তরাষ্ট্র: সুপার এইটে দেখছেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এখন থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আগে তার অধীনে ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়।

তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের দায়িত্ব ভারও কিছুটা কমেছে। তাকে আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সামলাতে হবে না।

মোস্তফা সরয়ার ফারুকীকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আসিফ নজরুলের দায়িত্ব ভার কমেছে। তিনি এখন আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST