১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তান-যুক্তরাষ্ট্র: সুপার এইটে দেখছেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা

অনলাইন ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা নিজেরাই অনিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। তার সঙ্গে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের বৈরি আবহাওয়া। এখন বাবর আজমরা নিজেদের ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে। তাদের সুপার এইটে যাওয়ার সমীকরণ টিকে থাকলেও, সেটি কিছুটা হেলে আছে স্বাগতিক আমেরিকানদের দিকে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও তাদেরকেই পরের রাউন্ডে দেখছেন!

জুনের শুরুতে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপে পর্দা ওঠা বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষদিকে। ইতোমধ্যে পাঁচটি দেশ সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। সেরা আট নিশ্চিত করবে আর মাত্র তিনটি। যেখানে বাংলাদেশ ও ইংল্যান্ডের টিকিট পাওয়া প্রায় নিশ্চিত! বাকি থাকে কেবল পাকিস্তানের গ্রুপ, যেখানে তাদের লড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। দুই দলই নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মোকাবিলা করবে। বাবরদের সামনে সমীকরণ– যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচে আইরিশদের জয় এবং আয়ারল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে নিজেদের জয়।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সময় আজ (শুক্রবার) রাত সাড়ে ৮টায় ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে দুই জয় পাওয়া আমেরিকা এদিন আইরিশদের বিপক্ষে জয় কিংবা পয়েন্ট ভাগাভাগি করলেও কপাল পুড়বে পাকিস্তানের। সে ক্ষেত্রে ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে চলে যাবে স্বাগতিকরা। তবে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। গেল কদিনে ফ্লোরিডায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। তুমুল বৃষ্টির কারণে আশঙ্কা করা হচ্ছে ভয়াবহ বন্যারও। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী– আজও ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯১ শতাংশ, এমনটা হলে এক পয়েন্টসহ মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে পা রাখবে যুক্তরাষ্ট্র।

সবমিলিয়ে সমীকরণ যে স্বাগতিকদের পক্ষেই কথা বলছে সেটাই যুক্তি দিয়ে দেখালেন ব্রায়ান লারা। সাবেক এই ক্যারিবীয় তারকা বলেন, ‘অবশ্যই (যুক্তরাষ্ট্রের সম্ভাবনা বেশি), গাণিতিকভাবে দেখলে যদিও পাকিস্তানেরও সম্ভাবনা আছে। আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের শেষ ম্যাচটিও জিতে যাবে। তারা এমনটাই করে আসছে এবং আজও সেটা করতে পারলে কোয়ালিফাই (সুপার এইটে) করবে।’

আরও পড়ুনঃ   বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাসিক মেয়রের বাণী

পাকিস্তানের সুপার এইটে যাওয়া কঠিন বলেও মনে করেন এই কিংবদন্তি, ‘তবে আমরা আশা করছি তারা (পাকিস্তান) জিতবে এবং যুক্তরাষ্ট্র হারবে নিজেদের ম্যাচে। তাই আমার বাজি যুক্তরাষ্ট্রের দিকে, আমার মতে তারা দারুণ আত্মবিশ্বাসী। তারা দেখিয়েছে যে সুপার এইটে খেলতে চায়। এটি হবে তাদের জন্য অনেক বিশাল অর্জন এবং যুক্তরাষ্ট্র ক্রিকেটের ইতিহাস।’

এদিকে, ইতোমধ্যে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দল। গ্রুপ পর্ব শেষ হতে হতে সেই দল আরও ভারী হবে। সবমিলিয়ে আগামী দুয়েক দিনের ভেতর সুপার এইটে কারা খেলবে, সেই নিশ্চয়তাও পাওয়া যাবে। পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে আগামী ১৬ জুন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে, যদিও ম্যাচটিও ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। তবে আজ রাতে আমেরিকানরা আইরিশদের হারিয়ে দিলে পাকিস্তান ম্যাচের আর কোনো গুরুত্বই থাকবে না!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST