১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে সাবেক মেয়রসহ আ.লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৩ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূঁইয়াসহ ১৮ জন, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ দুইজন, বাগাতিপাড়ায় দুইজন, লালপুরে চারজন, গুরুদাসপুরে একজন ও সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   যশোরের শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, গতকাল রাতে জেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার চালানো হয়েছে। সেখানে বয়োজ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গেছেন এবং সামনে করবেন, তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। আজকে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই। আমি গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের প্রধান সহ গ্রেপ্তার ৮

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে গতকাল রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অধিকাংশ জনের নামেই মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST