৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রেগে ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলাম

অনলাইন ডেস্ক : একের পরে এক হিট ‘আইটেম নাচ’ রয়েছে তার ঝুলিতে। কিন্তু বলিউডে নিজের পাকাপাকি জায়গা তৈরি করতে বেশ বেগ পেতে হয়েছিল নোরা ফতেহিকে। পরপর বেশ কিছু কাজ থেকে প্রত্যাখ্যান পেয়েছিলেন তিনি। ভেঙে পড়েছিলেন নোরা। যার ফলে মানসিক স্বাস্থ্যও ব্যাহত হয়েছিল।

মুম্বাইয়ে গিয়ে এমন অনেকের সঙ্গে দেখা হয়েছে যারা কাজের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকই, কিন্তু তাদের উদ্দেশ্য মোটেই সৎ ছিল না। বড় প্রযোজনা সংস্থার সঙ্গে যোগ পরিচয় করিয়ে দেওয়ার প্রলোভন দিয়ে ভয়ংকর পরিস্থির মুখে ফেলেছেন অভিনেত্রীকে।

একটা সময় নোরার মনে হয়েছিল, অভিনয় জগতে কিছু করে উঠতে না পারলে বাড়ি ফিরে গিয়ে কলেজে ভর্তি হবেন। নোরা বলেন, ‘আমাকে মনোবিদের সাহায্য নিতে হয়েছিল। একের পরে এক কাজ থেকে প্রত্যাখ্যান পেয়েছিলাম। কেউ বলেছিল, আমি যথেষ্ট যোগ্য নই। কেউ বলেছিল, আমি নাকি পরবর্তী ক্যাটরিনা কইফ হতে চাই। এসন শুনে ভয়ংকর পরিস্থিতি হয়েছিল।’

আরও পড়ুনঃ   যেসব অভিনেত্রীর নাম জড়িয়েছে কালো জাদু বিতর্কে

বহু মানুষকে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলেন নোরা। যশরাজের ছবির জন্য অডিশন দিয়ে প্রত্যাখ্যান পেয়েছিলেন তিনি। এই ঘটনার পরে এতটাই ভেঙে পড়েছিলেন, নিজের মোবাইল ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলেন।

অডিশন দেওয়ার পরে বেশ সন্তুষ্টই ছিলেন তিনি। নোরার ভাষায়, ‘আমি দারুণ অভিনয় করেছি। কাজটা পাবই, এমন আত্মবিশ্বাস ছিল।’

আরও পড়ুনঃ   ঈদে মেকআপ ছাড়া ধরা দিলেন রুনা খান

কিন্তু সেই আশা মোটেই পূরণ হয়নি। উল্টো অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন। যশরাজের পক্ষ থেকে জানতে পেরেছিলেন, তিনি মোটেই ভালো অডিশন দেয়নি।

নোরা বলেন, ‘এটা শুনে আমি ভেঙে পড়েছিলাম। মনে আছে, নিজের মোবাইল ফোনটা ভেঙে ফেলেছিলাম। এত রাগ হয়েছিল, ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলাম।’

২২ বছর বয়সে ভারতে আসেন এই অভিনেত্রী। উদ্দেশ্য ছিল, মুম্বাইয়ের অভিনয় জগতে জায়গা করে নেবেন। ২০১৪ সালে ‘রোর: টাইগার অফ সুন্দরবনস’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন নোরা। এরপর একাধিক আইটেম গানে কোমড় দোলাতে দেখা গেছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST