৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি

অনলাইন ডেস্ক : ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হওয়ার দশ দিন পর আগামীকাল (বুধবার) বিকেলে প্রথমবার বাফুফে ভবনে যাবেন নতুন সভাপতি তাবিথ আউয়াল। তার ফেডারেশনে প্রথম আগমনের দিনে নির্বাহী কমিটির বেশিরভাগই উপস্থিত থাকার কথা রয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার একদিন পর তাবিথ আউয়াল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য রওনা হন। এএফসি অ্যাডওয়ার্ড নাইট ও মেম্বার এসোসিয়েশনের সভাপতির বৈঠকে বাফুফের প্রতিনিধিত্ব করেন তিনি। কোরিয়া থেকে ফেরার পথে থাইল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাবিথ থাইল্যান্ড ফুটবল এসোসিয়েশনের সঙ্গেও আলোচনা করেছেন। থাইল্যান্ড থেকে ফিরে আগামীকাল ফেডারেশনে যাওয়ার সূচি ঠিক করেছেন।

আরও পড়ুনঃ   রাসিকের সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নতুন সভাপতি বাফুফেতে পা রাখার প্রথমদিনে তেমন আনুষ্ঠানিক কিছু নেই। বাফুফে বেতনভুক্ত স্টাফদের সঙ্গে পরিচিত সভা রয়েছে। অনেক স্টাফই নতুন সভাপতির আস্থাভাজন হওয়ার জন্য নানা চেষ্টা করছেন। আগামীকাল সাবিনাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত হতে পারে তাবিথ আউয়ালের। আগামী ৯ নভেম্বর শনিবার সকালে বাফুফের নতুন কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকেই মূলত স্পষ্ট হবে আনুষ্ঠানিক কার্যক্রম ও এই কমিটির লক্ষ্য-উদ্দেশ্য।

আরও পড়ুনঃ   দেশে প্রথম ‘স্পোর্টস ইনস্টিটিউট’ নির্মাণের ঘোষণা আসিফের

২০১২-২০ সাল পর্যন্ত তাবিথ আউয়াল বাফুফের সহ-সভাপতি ছিলেন। জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটিতে কাজ করেছিলেন সাবেক এই ফুটবলার। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে বাফুফে ভবনে যাননি তাবিথ। চার বছর পর সভাপতি হয়েই আগামীকাল ফেডারেশনে পা রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST