২৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) পবা উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এছাড়াও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে র‌্যালী, দোয়া মাহফিল এবং “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত হচ্ছে নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা

এরপর, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়ানো, আলোচনা ও কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ এবং পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।

আরও পড়ুনঃ   ক্যানসারের রোগীর দোকান ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এসময় আরো উপস্থিত ছিলেন, আরএমপি’র পবা থানার অফিসার ইনচার্জ মো. সোহরাওয়ার্দী হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাবেয়া বসরী, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, ইসলামিক ফাউন্ডেশন পবা প্রতিনিধি মুসলেমউদ্দীন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

১০

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

১১

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১২

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

১৩

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

১৪

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৯

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST