২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যানসারের রোগীর দোকান ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : ছয় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন শামসুন নাহার রুনা। শিক্ষক মতিউর রহমান চিকিৎসার ব্যয় মেটাতে ক্লান্ত। পরিবারের ব্যয় মেটাতে একটি মুদি দোকান দিয়েছেন শামসুন নাহারের ছেলে মাহমুদুল হাসান অন্তর। সেই দোকানটিই দখলে নিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে শামসুন নাহারের দুই ভাইয়ের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী নগরের দাসপুকুর মহল্লায় এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী শামসুন নাহার রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া আজ শনিবার দুপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন শামসুন নাহারের স্বামী মতিউর রহমান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শামসুন নাহারের বড় ভাই রওসনুর রহমান রোকন ও শফিউর রহমান মামুন তাঁর ভাগনে অন্তরের দোকানটি দখলে নিতে চান। এ জন্য হামলা চালিয়েছেন। হামলায় তাঁর প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া নগদ ৫০ হাজার টাকা লুট করা হয়েছে।

আরও পড়ুনঃ   ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা হারাল বাংলাদেশ

সংবাদ সম্মেলনে শামসুন নাহার বলেন, ‘বিরোধের সূত্রপাত ১১ বছর আগে। পাঁচ ভাইবোনদের মধ্যে আমার বাবা-মা আমাদের দুই বোনকে ১২ ছটাক করে জমি লিখে দেন। আমার জীবিত বাবা-মায়ের নামে এখনো তিন কাঠা জমি আছে, যা আমার তিন ভাই পাবেন। সেই জমি দ্রুত লিখে দেওয়াসহ আমাদের দেওয়া জমি থেকে ১১ লাখ টাকা দাবি করেন রোকন। আমরা দুই বোন অযৌক্তিক সেই দাবি মেনে না নিলে আমার ভাই ক্ষিপ্ত হয়।’

শামসুন নাহার আরও বলেন, ‘শুধু ভাই বলে আমরা এত দিন চুপ ছিলাম। কিন্তু সে এতটাই নিচে নেমে গেছে যে নেশার টাকা জোগাড় করার জন্য দোকানে এসে চাঁদা দাবি করে। সম্প্রতি দুই দফায় ৭ হাজার টাকার মালামাল নিয়ে টাকা দেয়নি। রোকন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সে বিএনপির কোনো পদে না থাকলেও বিভিন্ন জায়গায় মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক পদে থাকার পরিচয় দিয়ে ক্ষমতা দেখাচ্ছে। অথচ নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিই নেই।’

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন লিটন

শামসুন নাহারের স্বামী মতিউর রহমান কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার স্ত্রী ছয় বছর ধরে ক্যানসার বয়ে বেড়াচ্ছে। তাঁর চিকিৎসায় আমরা সর্বস্বান্ত। চিকিৎসায় একটু সহায়তা করতে আমি শিক্ষক হয়েও আমার ছেলেকে মুদি দোকান করে দিয়েছি। আরেক ছেলে টিউশনি করে। আমি বিএনপি করেও আজ কেন নির্যাতিত হচ্ছি, সেটাই আমার এখন প্রশ্ন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুন নাহারের ভাই রওসনুর রহমান রোকন মোবাইলে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। নগর বিএনপির পদে না থাকলেও পরিচয় দেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘আমি কী পদে আছি নিজেই জানি না, লোকজন বলে’।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম সাংবাদিককে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ রকম অভিযোগ থানায় করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১০

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১১

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১২

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৩

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৪

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

১৬

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

১৮

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST