২৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমিকার খরচ চালাতে তরুণীদের ব্ল্যাকমেইল করতেন অনিক

অনলাইন ডেস্ক : প্রেমিকার খরচ চালাতে তরুণীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে ফজলে হাসান অনিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম।

সিআইডি জানায়, ফজলে হাসান অনিকের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। এসএসসি ও এইচএসসিতে পেয়েছিলেন এ প্লাস তিনি। মেধাবী ছাত্র অনিক এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শুরু করেন। অপর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর প্রেমে পড়েন অনিক। প্রেমিকার খরচ চালাতে হ্যাকিং বেছে নেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফেসবুকে বিভিন্ন তরুণীকে লিংক পাঠিয়ে আইডি হ্যাক করে তাদের ব্যক্তিগত ছবি-ভিডিও হাতিয়ে নিতেন অনিক। এরপর সেগুলো দিয়ে তাদের ব্ল্যাকমেইল শুরু করেন তিনি। দুই বছরে প্রায় ৫০টি ফেসবুক আইডি হ্যাক করে ১৫ ভুক্তভোগীকে হয়রানি করে হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। ভুক্তভোগীদের অধিকাংশই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

আরও পড়ুনঃ   ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

ভুক্তভোগী থেকে বিকাশ-নগদে টাকা না নিয়ে শপিং করে নিয়ে তা তার প্রেমিকাকে দিতেন। এ ছাড়া ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নিতেন অনিক।

সংবাদ সম্মেলনে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল ছবি-ভিডিও না দেওয়ার ও অনাকাঙ্ক্ষিত লিংকে ক্লিক করতে অনুরোধ জানায় সিআইডি। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের মামলা করারও অনুরোধ করা হয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST