২৩ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রোজা রেখে সবল থাকার পাঁচ উপায়

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে সূর্যোদয় থেকে সূযাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। সারাদিন না খেয়ে থাকায় অনেকেই দুর্বল অনুভব করেন। তবে পাঁচটি উপায় অবলম্বন করলে রোজা রেখেও থাকা যাবে সবল।

১। সুষম সেহরি: রোজা রাখার জন্য সুষম সেহরি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সেহরির সময় পুষ্টিকর খাবার খেলে সারাদিন রোজা রাখার ক্ষেত্রে এটি বেশ সহায়ক হয়। কার্বোহাইড্রেড, প্রোটিন, স্বাস্থকর চর্বি, ফল এবং সবজি খেলে এটি শরীরকে সবল রাখবে। সেহরিতে লবণজাতীয় ও বেশি ভাজা খাবার পরিহার করা উচিত। রুটি, বাদামী চাউল, ডিম, আভাকাডো, চিজ, দই এবং কলা শরীর সুস্থ রাখতে সহায়ক। এছাড়া সেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানিও খেতে হবে।

আরও পড়ুনঃ   এমপি আনারকে হত্যায় ৫ কোটিতে ঘাতক ভাড়া করা হয়: পশ্চিমবঙ্গ সিআইডি

২। হালকা ব্যায়াম: রোজার প্রথম কয়েকদিন একটু ক্লান্তি লাগে। তবে হালকা ব্যায়ামের মাধ্যমে এটি কাটিয়ে ওঠা সম্ভব। এজন্য শরীরকে নাড়াচাড়া করানো, অল্প হাঁটাহাঁটি এবং শ্বাস-প্রশ্বাসের ছোট ব্যায়াম বেশ কাজে দেবে।

৩। ঘুমের জন্য সময় নির্ধারণ করে নিন: রোজার সময় সাধারণ কাজগুলো রাতেই করেন মুসল্লিরা। তবে সম্ভব হলে দ্রুত ঘুমাতে যাওয়া উচিত। অথবা ঘুমের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিন।

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা

৪। নিজেকে শীতল রাখুন: রোজা রেখে নিজেকে শীতল রাখা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় তাপমাত্রা বৃদ্ধি পায়। এই সময়টায় শীতল জায়গায় থাকার চেষ্টা করতে হবে। এছাড়া অন্যরা পানি শূন্যতায় ভুগছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে।

৫। অন্যদের সঙ্গে সংযুক্ত থাকুন: শরীর ও মনকে সুস্থ রাখতে অন্যদের সঙ্গে সংযুক্ত থাকার বিষয়টি খুবই কার্যকরী একটি পদ্ধতি। রোজায় চাইলে বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে কোরআন তেলাওয়াত করতে পারেন। এছাড়া নামাজ শেষে পাড়া প্রতিবেশিদের সঙ্গে কথাবার্তা বা আলোচনা করার বিষয়টিও বেশ উপকারী হবে।

সূত্র: ক্লেভল্যান্ড ক্লিনিক আবুধাবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST