১৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে তিন পুলিশের নামে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের অভিযোগে তিন পুলিশ সদস্যের নামে মামলা হয়েছে। এই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতের চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন।

আজ চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন ডা. ইসমাইল হোসেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলাহাট এলাকায় এবং তিনি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কনসালটেন্ট (অর্থো-সার্জারি) হিসেবে কর্মরত।

মামলায় তিনজন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার সাবেক উপ পিরদর্শক (এসআই) আবু আব্দুল্লাহ জাহিদ, কনস্টেবল খাদেমুল ইসলাম এবং গোমস্তাপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা সংস্থার সাবেক এসআই আবু আব্দুল্লাহ জাহিদ ডা. ইসমাইল হোসেনকে বিভিন্ন সময় ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। ডা. ইসমাইল চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে গত ১২/০৬/১৯ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শান্তিমোড় এলাকায় অবস্থিত সেবা ক্লিনিকে ডা. ইসমাইল হোসেনের চেম্বারে এসে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে ডা. ইসমাইল হোসেনকে গালিগালাজ করে সাবেক এসআই আবু আব্দুল্লাহ জাহিদ শার্টের কলার চেপে ধরে মারধর করে। পরবর্তী সময়ে ডা. ইসমাইলকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে হয়রনি করেন।

আরও পড়ুনঃ   পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না, এমপি মোস্তাফিজুর রহমান

মামলার বাদী ডা. ইসমাইল হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবির সাবেক এসআই জাহিদ বহুদিন ধরে চাঁদা নেওয়ার জন্য চাপ দিচ্ছিল। আমি তাকে চাঁদা না দিলে সেবা ক্লিনিকে আমার ওপর হামলা করে। তার সঙ্গে একজন কনস্টেবল ছিল খাদেমুল, সেও আমার ওপর হামলা করে। এই হামলার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমার কাছে সংগ্রহ করা আছে। আমাকে আরও বেশি হয়রানি করার জন্য সেই সময়েরে গোমস্তাপুর থানার ওসি জসীম উদ্দিনকে দিয়ে আমার অফিসে হানা দিয়েছিল। আমাকে অফিস থেকে বের করে দিয়েছিল। এছাড়া বিভিন্নভাবে হয়রানি করেছিল।

আরও পড়ুনঃ   রেঞ্জ ডিআইজি ও ঢাকার বাইরের পুলিশ কমিশনারদের বদলি

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীকি আসাদ বলেন, সাবেক ডিবি কর্মকর্তা এসআই আবু আব্দুল্লাহ জাহিদ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত অবস্থায় ত্রাসের রাজনীতি কায়েম করেছিলেন। তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানি, চাঁদাবাজি ও নির্যাতন করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসক সমাজের ওপর আঘাত করেছেন এবং তাদের কাছে চাঁদা চেয়েছেন। গত ২০১৯ সালের দিকে এসআই জাহিদ তার বাহিনীকে নিয়ে গিয়ে ডা. ইসমাইলের কাছে চাঁদা দাবি করেছেন এবং চাঁদা না পেয়ে ডা. ইসমাইলকে শারীরীক ভাবে লাঞ্ছিত করেছেন। এছাড়া সেই সময় আমার মক্কেল গোমস্তাপুর স্বাস্থ কমপ্লেক্সে চাকরি করতেন, সেখানে গিয়েও তাকে নানাভাবে হয়রানি করেছেন।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST