৮ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

স্ত্রী-আইনজীবীদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা পেলেন কারাবন্দি ইমরান

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিভিন্ন অভিযোগে কারাবন্দি নেতা ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবি, পরিবারের সদস্য এবং আইনজীবীদের সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পাঞ্জাব রাজ্যের রাজ্য সরকার। আগামী ১০ দিন, অর্থাৎ ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।

সোমবার পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, “পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে কারাবন্দি ইমরান খানের সঙ্গে ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তার স্ত্রী বুশরা বিবি, পরিবারের লোকজন এবং আইনজীবীরা দেখা করতে পারবেন না। সার্বিক নিরাপত্তার স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।”

আরও পড়ুনঃ   কাতারের নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী আদেশ দিলেন ট্রাম্প

এই মূহূর্তে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) গত আগস্ট মাস থেকে ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন করছে দলটি। এদিকে আগামী ১৫ এবং ১৬ অক্টোবর বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ জোট ও আন্তঃসরকার সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসসিও’র এবারের সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তান।

গত রোববার পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছিলেন— পিটিআইয়ের কর্মী সমর্থকরা এসসিও সম্মেলনকে ঘিরে উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা করছে এবং সম্মেলন নির্বিঘ্ন করতে হলে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তার পরের দিনই এই বিবৃতি জারি করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

আরও পড়ুনঃ   ড. ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্যদের অনাস্থা ভোটে ২০২২ সালে ক্ষমতা হারানোর পর ২০২৩ সালের আগস্ট মাসে গ্রেপ্তার হন ইমরান খান। বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে রয়েছেন তিনি।

এদিকে মঙ্গলবার পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করবেন দলটির আইনজীবীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST