১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নেপালে ভূমিধসে কাদার নিচে চলে গেল বাস-গাড়ি, অন্তত ৩৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : অতিবৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে নেপাল। বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে রাস্তাঘাটে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ ও যানবাহন।

এরমধ্যে গতকাল সোমবার রাজধানী কাঠমান্ডুর একটি মহাসড়কে থেমে থাকা বাস-গাড়ি ভূমিধসের কবলে পড়ে। এ ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ থাকায় অসংখ্য যানবাহন মহাসড়কের ওপর দাঁড়িয়ে আছে। এরমধ্যে তিনটি বাস ও বেশ কয়েকটি গাড়ির ওপর ভূমিধসের ঘটনা ঘটে। এগুলোর ভেতর যেসব যাত্রী ছিলেন তারা তখন কাদার নিচে আটকা পড়ে যান। এরমধ্যে ৩৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়। যখন এই দুর্ঘটনা ঘটে তখন তাদের মধ্যে অনেকেই ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুনঃ   দ্য ইকোনমিস্টের ‘বর্ষসেরা দেশ’ বাংলাদেশ

ভূমিধসের কারণে বন্ধ হয়ে যাওয়া মহাসড়কগুলিতে এখনো যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।

বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে আজ মঙ্গলবার পর্যন্ত ২০৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

টানা কয়েকদিন ধরে চলমান প্রবল বর্ষণ ও তার জেরে সৃষ্ট পাহাড়ী ঢলের জেরে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে নেপালের বিশাল এলাকাজুড়ে শুরু হয় বন্যা। এই দুর্যোগকে আরও তীব্র করে তুলেছে বিভিন্ন এলাকায় একের পর এক ভূমিধস।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কা উপকূলে নৌ সেনাদের হত্যার বদলা নিতে হামলা ইরানের

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো। জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট বলছে, বন্যা এবং ভূমিধসের জেরে নেপালের বিশাল অঞ্চলজুড়ে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে উঠেছে, অনেক মহাসড়ক এবং রাস্তার চলাচল ব্যাহত হয়েছে, শত শত বাড়ি ও সেতু চাপা পড়েছে বা ভেসে গেছে এবং শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST