২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সংসদ এলাকায় হবে ৩ সংস্কার কমিশনের কার্যালয়

অনলাইন ডেস্ক : দেশের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কমিশন আগামী ১ অক্টোবর থেকে তাঁদের কার্যক্রম শুরু করবে। এর মধ্যে বিচার বিভাগ, সংবিধান সংস্কার কমিশনসহ তিনটি কমিশনের কার্যালয় হবে সংসদ এলাকার এমপি হোস্টেলে।

সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলের বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয় পরিদর্শন করেন আইন সচিব মো. গোলাম রব্বানী।

তিনি জানান, এমপি হোস্টেলের ১ নম্বর ব্লকের চারটি রুমে বিচার বিভাগ সংস্কার কমিশনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। তিনি বলেন, রুমগুলো এখনো তৈরি হয়নি। তাই সংসদের সচিব ও পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাঁরা রুমগুলো তৈরি করে দেন। আশা করি, আগামী ১ তারিখের মধ্যে তাঁরা কাজ শুরু করতে পারবেন।

আরও পড়ুনঃ   ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবির রোকেয়া হলের ছাত্রীদের মশাল মিছিল

বাকি পাঁচ কমিশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই পাঁচটি কমিশনের বিষয়ে গণপূর্ত থেকে ভিন্ন ভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বলে আমি শুনেছি।’

বিচার বিভাগ সংস্কার কমিশনের সাচিবিক দায়িত্ব কে পালন করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সাচিবিক দায়িত্ব পালন করবেন, তিনি বিচার বিভাগীয় কর্মকর্তা হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ   ব্রাজিলের কারাগারে ৪ আর্জেন্টাইন ফুটবলারকে আটকে রাখার নির্দেশ

এদিকে এখনো দুর্নীতি দমন সংস্কার কমিশনের কার্যালয় ঠিক হয়নি বলে জানিয়েছেন কমিশন প্রধান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘আমার জানা মতে ১ অক্টোবর থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা। ডিসেম্বরের শেষ পর্যন্ত এটা চলার কথা। আশা করছি দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কমিশনের কর্মপরিধি জানা যাবে।’

ইফতেখারুজ্জামান বলেন, ‘আমি চেষ্টা করব আমার কাজটা স্বাধীনভাবে করার জন্য। যেখানে যেভাবে করি না কেন, কাজটা যেন স্বাধীনভাবে করতে পারি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST