২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন?

অনলাইন ডেস্ক : শোবিজ অঙ্গনের নায়িকা-অভিনেত্রীদের নিয়ে হরহামেশাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বুলিংয়ের ঘটনা দেখা যায়। তাদের চরিত্র, ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম কাটাছেঁড়া করা হয়।

বিষয়গুলো মোটেও ভালোভাবে দেখছেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকার চরিত্র ‘খারাপ’ বলে মন্তব্য করা ব্যক্তিদের একহাত নিয়েছেন তিনি।

স্ট্যাটাসের শুরুতেই তিশা লিখেছেন, কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ! কেন?

এরপর অভিনেত্রী লেখেন- ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায়, পরিশ্রমের দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়।

আরও পড়ুনঃ   যদি ব্যক্তিটি সঠিক হয় তবে অবশ্যই আমি বিয়ে করব: সুস্মিতা সেন

তিশা মনে করেন শুটিংয়েই তাদের বেশি সময় কাটে। সেটা উল্লেখ করে বলেন, ‘আমরা পরিবারের চেয়ে লাইট, ক্যামেরা, অ্যাকশন সংশ্লিষ্ট মানুষদের সাথেই বেশি সময় কাটে। সেদিক থেকে এইটাও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে উঠে।’

তবুও অভিনেত্রীর আক্ষেপ, যেখানে সম্পর্ক আছে সেখানে ভুল বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাই, বোনদের সাথেও ভুল বোঝাবুঝি হয়। কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন!

কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে তিশা লেখেন, নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন?

আরও পড়ুনঃ   পরিবার তুলে প্রিয়াঙ্কাকেও প্রশ্ন করেন রণবীর, খেয়েছিলেন ধমক!

পরোক্ষভাবেই অভিনয়ের সঙ্গে জড়িত মানুষদের উদ্দেশ্য করেই এই স্ট্যাটাসটি দিয়েছেন তানজিন তিশা। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও কারো নাম উল্লেখ করেননি তিনি।

অভিনেত্রীর সঙ্গে তার ভক্তরাও একমত পোষণ করেছেন। তারাও বলছেন, শোবিজ অঙ্গনের মানুষেরাই অনেক সময় নিজেদের মানুষের সম্মানহানী করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST