২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ছবি চললেই ভেঙে দেওয়া হবে সিনেমা হল

অনলাইন ডেস্ক : গত দশ বছর ধরে ভারতে চলছে না কোনো পাকিস্তানি ছবি। ২০১৬ সালে ভারতের উরির সেনাঘাটিতে হামলার পর পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে জারি করা হয় নিষেধাজ্ঞা। এবার শোনা গেল, ভারতে পাকিস্তানের ছবি চললেই ভেঙে দেওয়া হবে সিনেমা হল।

ঘটনা সূত্র, আগামী ২ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল পাক ছবি ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’। প্রায় ১০ বছর ধরে পাকিস্তানের ছবি মুক্তি না পাওয়ায় ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’ ছবি মুক্তির মধ্য দিয়ে উদ্‌গ্রীব ছিলেন পরিচালক। কিন্তু এতে বাধা দেয় মহারাষ্ট্রের নবনির্মাণ সেনারা। তারা রীতিমতো হুমকির সুরে জানায়, কোনোভাবেই পাকিস্তানের ছবি মুক্তি পেতে দেওয়া হবে না এই দেশে।

আরও পড়ুনঃ   প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি

সম্প্রতি ভারতের এক নবনির্মাণ সেনার হুমকি, ভারতে পাকিস্তানের ছবি চললেই নাকি সিনেমা হল গুড়িয়ে দেওয়া হবে। সংগঠনটির সভাপতি অমেয়া খোরপার সংবাদমাধ্যমে বলেছেন, ‘এই ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়। পাকিস্তানের কোনও শিল্পীকেই এই দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।’

এমনকি ভাঙচুরেরও হুমকি দিয়ে খোরপার বলেছেন, ‘প্রেক্ষাগৃহের মালিকেরা জানেন প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোনও অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি যে ভিন্ন, তা আমরাও জানি। কিন্তু সেনাদের জীবনের থেকে শিল্প কখনওই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা বসে বসে পাকিস্তানের ছবি দেখব? এই দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।’

আরও পড়ুনঃ   প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ

তাই শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত সেই পাকিস্তানি ছবির মুক্তি। অন্য দিকে ২০১৯ থেকে পাকিস্তানেও নিষিদ্ধ ভারতের ছবি। এর আগেও ২০২২-এ ভারতে পাকিস্তানের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তখনও এই ছবির মুক্তি স্থগিত হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST