২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নাটোরে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার রাজাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ওই অভিযান পরিচালনা করেন। উপজেলা মৎস্য অফিস এর আয়োজন করে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর হাটে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে প্রায় ৪০ হাজার মিটার দৈর্ঘ্যের ৮০০টি নিষিদ্ধ কারেন্ট জাল ফেলে বিক্রেতারা পলিয়ে যায়। পরে জালগুলো জব্দ করে ইউএনওর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ   জমে উঠেছে নওগাঁর সাপাহার আমের হাট, দাম কম

তিনি আরও বলেন, ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বকর সিদ্দিকী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। জনস্বার্থের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST