২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাল্যবিবাহ আইনের যথাযথ বাস্তবায়নে জাতীয় কমিটি গঠন

অনলাইন ডেস্ক: বাল্যবিবাহ ইস্যুতে আইনের যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে জাতীয় কমিটি গঠন করেছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে ২৭ সদস্যের ‘বাল্যবিবাহ প্রতিরোধের নিমিত্ত জাতীয় কমিটি’ গঠন করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব।

এছাড়া আরও রয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান/নির্বাহী পরিচালক, মন্ত্রিপরিষদ বিভাগের মনোনীত কমপক্ষে অতিরিক্ত সচিব/যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান/মহাপরিচালক, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর।

আরও পড়ুনঃ   সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

প্রজ্ঞাপনে জানানো হয়, এছাড়া সরকারের মনোনীত জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম রয়েছে এমন প্রতিষ্ঠিত বাল্যবিবাহ প্রতিরোধ বা নারী ও শিশু অধিকার সম্পর্কিত দুটি বেসরকারি সংস্থার (এনজিও) একজন করে প্রতিনিধি থাকবেন। যাদের মধ্যে একজন নারী থাকবেন।

আরও পড়ুনঃ   ডেঙ্গুতে আক্রান্তের নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় ৩৯৪ জন হাসপাতালে ভর্তি

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এতে বলা হয়, কমিটি আইনের যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান এবং বাল্যবিবাহ প্রতিরোধকল্পে জেলা কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় করবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দিকনির্দেশনা প্রদান; বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৌশলগত দিকনির্দেশনা প্রদান; বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয় নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং এ সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা ও নীতিগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ করবে জাতীয় কমিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST