২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জোড়া সেঞ্চুরিতে যেসব রেকর্ড গড়লেন পান্ত-গিলরা

অনলাইন ডেস্ক : ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে নির্বিষ বোলিংয়ের বড় খেসারত দিয়েছে বাংলাদেশ দল। বিপরীতে দুই মিডল অর্ডার ব্যাটার ঋষভ পান্ত ও ‍শুভমান গিল জোড়া সেঞ্চুরিতে ভারতকে রানের পাহাড় গড়ে দিয়েছেন। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড ছিল ২২৭ রানের, এর সঙ্গে দ্বিতীয় ইনিংসে ২৮৭ রানের সুবাদে তাদের ৫১৫ রানের পুঁজি দাঁড়িয়েছে। অর্থাৎ চেন্নাই টেস্টে প্রায় অসম্ভব এক লক্ষ্য পেয়েছে নাজমুল হোসেন শান্ত’র দল।

এর আগে টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশ সবমিলিয়ে ২০ বার ৪০০ রানের বেশি লক্ষ্য তাড়া করেছে। এর মধ্যে জয়ের রেকর্ড নেই টাইগারদের, সর্বোচ্চ একটি ড্র এবং বাকি ১৯টি ম্যাচই হেরেছে তারা। এদিকে, ভারত নিজেদের টেস্ট ইতিহাসেরই সর্বোচ্চ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশকে।

এর আগে হোম এবং অ্যাওয়ে যেকোনো মাঠে টেস্টে ভারতের দেওয়া সর্বোচ্চ লক্ষ্য ছিল ৪৮১ রান। ২০০৬ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ওই নজির রেখেছিল। এতো গেল ভারতীয় ক্রিকেটের টেস্ট রেকর্ড, এশিয়ায় তাদের করা আজকের ৫১৫ রান টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম ইনিংসে ১৪৪ রানেই ৬ উইকেট হারানো রোহিত শর্মার দল রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৩৭৬ রান তোলে। টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে সেই পুঁজি তারা নিয়ে গেছে ৫১৫–তে।

আরও পড়ুনঃ   মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২

এশিয়া মহাদেশে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ ৬০৭ রানের টার্গেট দেওয়ার রেকর্ডটি পাকিস্তানের দখলে। ২০০৬ সালে করাচিতে এই ভারতের বিপক্ষেই তাদের ওই কীর্তির দেখা মেলে। অথচ ওই ম্যাচে পাকিস্তান মাত্র ৩৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসে। পরে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে এশিয়ায় সর্বোচ্চ লক্ষ্য দেওয়ার রেকর্ড গড়ে ফেলে ইনজামাম-উল হকরা।

চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে আজ ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন গিল ও পান্ত। মেহেদী হাসান মিরাজের বলে তাকে ক্যাচ দিয়ে ফেরার আগে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার পান্ত ১০৯ রান করেছেন। ১২৮ বলের ইনিংসে তিনি মেরেছেন ১৩টি চার ও ৪টি ছক্কার বাউন্ডারি। লাল বলের ফরম্যাটে এটি পান্তের ষষ্ঠ সেঞ্চুরি। এর মধ্য দিয়ে তিনি ভারতের হয়ে সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি করা মহেন্দ্র সিং ধোনির (১৪৪ ইনিংস) রেকর্ডে তিনি ভাগ বসিয়েছেন। এতদিন উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল সাবেক এই অধিনায়কের। এক্ষেত্রে পান্তের ষষ্ঠ সেঞ্চুরিটি দ্রুততম (৫৮ ইনিংস)।

আরও পড়ুনঃ   সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন অধ্যাপক আলী রীয়াজ

সবমিলিয়ে স্কোরবোর্ডে ৫১৫ রান তোলা ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ২৮৭ রানে থাকাবস্থায়। সেই সময়ও অপরাজিত ছিলেন আরেক সেঞ্চুরিয়ান গিল। তরুণ এই ব্যাটার ১৭৬ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৯ রানের ইনিংস খেলেছেন। অথচ প্রথম ইনিংসে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার গিল। টেস্টে এটি তার পঞ্চম সেঞ্চুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST