১৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় রাবেয়াদের জয়ের ধারা অব্যাহত

অনলাইন ডেস্ক : ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, এমন সুযোগ কাজে লাগাতে মুখিয়ে ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে বদলে গেছে সব। বাংলাদেশের বিশ্বকাপ আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

তবে ভেন্যু বদলে গেলেও মানসিকতা বদলায়নি টাইগ্রেসদের। বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের জন্য বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সফরে রয়েছেন তারা। ‘এ’ দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ   তানোরে মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে কল্যাণ সমিতির চেক বিতরণ

গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০৪ রানের বড় জয় পেয়েছে। ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করেন রাবেয়া খানরা। জবাবে মাত্র ৬০ রান তুলতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’ দলের ইনিংস।

আরও পড়ুনঃ   প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছিল ৭ উইকেটে। দুই ম্যাচের একটি ওয়ানডে মাঠে গড়ালে সেখানেও ৭ উইকেটের জয় পেয়েছিল টাইগ্রেসরা। তাতে পরপর তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। সামনে আরও তিনটি ২০ ওভারের ম্যাচ রয়েছে। বড় জয়ের ম্যাচে অধিনায়ক রাবেয়া খান একাই তুলে নিয়েছেন ৪ উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১০

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১১

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১২

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৩

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৪

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৬

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৭

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৮

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

২০

Design & Developed by: BD IT HOST