৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বার্ষিক কার্যক্রম ‘তরঙ্গ শক্তি’। ২৯ আগস্ট শুরু হওয়া এই মহড়া ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে, বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করে এই মহড়ায় অংশ নিচ্ছে না। খবর দ্য প্রিন্ট।

প্রথমে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ পরিবহন বিমান মহড়ায় অংশ নেবে বলে পরিকল্পনা ছিল। তবে মহড়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের পরও বাংলাদেশ কিছু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে ভারতে পাঠাবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দ্য প্রিন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে তারা ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় পর্বের জন্য সি-১৩০ বিমানের অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছে।

তবে, মহড়ায় বাংলাদেশ অংশ না নিলেও তিনজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কিছু সূত্র জানিয়েছে যে, বাংলাদেশ এই মহড়া বয়কট করছে না।

আরও পড়ুনঃ   গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ৪৪ ফিলিস্তিনি

সূত্রগুলো আরও জানিয়েছে, বাংলাদেশ মহড়ায় অংশ না নেওয়ায় শ্রীলঙ্কা দুটি বি-২০০ সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে, যদিও আগে এ ধরনের পরিকল্পনা ছিল না।

ভারতে দুটি দফায় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার মহড়া ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত হয়েছিল, এবং এতে বাংলাদেশ বিমানবাহিনী অংশ নিয়েছিল। তবে, দ্বিতীয় দফায় বাংলাদেশ আর অংশ নেবে না বলে জানিয়েছে নয়াদিল্লিকে।

যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, গ্রিস, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জাপানসহ কয়েকটি দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশ শাসন ক্ষমতায় পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটে।

আরও পড়ুনঃ   ইসরায়েলের বিরুদ্ধে নতুন ‘নৌ অবরোধ’ ঘোষণা ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ভালোভাবে নেয়নি। উপরন্তু, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে ভারতের দিকে অভিযোগ তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে বিমান মহড়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

দ্য প্রিন্ট জানিয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকারের শপথ গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েন শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের জন্য আহ্বান বাড়ানো হচ্ছে এবং নতুন সরকার দিল্লিতে আশ্রয় নেওয়ার বিষয়ে হাসিনার সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST