২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্কুলছাত্র ছাবিদের মৃত্যু: ওবায়দুল কাদেরসহ ৭৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে রাজধানীর উত্তরার রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছাবিদ নিহতের ঘটনায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই মামলা দায়ের করেন নিহতের চাচাতো ভাই শাহরিয়ার কবির।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগটি উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সাকিল আহমাদ ও অ্যাডভোকেট মিল্টন আলী।

আরও পড়ুনঃ   মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য মন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি খসরু চৌধুরি, হাবিব হাসান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপির পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।

আরও পড়ুনঃ   ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার পাচার হচ্ছে : কৃষি উপদেষ্টা

মামলার আরজিতে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা হাউস বিল্ডিং ও আজমপুরের মাঝখানে মূল সড়কে ছাবিদ হোসেনকে মাথায় গুলি করে পুলিশ হত্যা করে। তারপর পরিবারের সদস্যরা উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা সদস্যরা এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST