২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে বিজেপির ভারত বনধ ঘিরে ব্যাপক সংঘর্ষ, গুলি

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি সহিংসতার প্রতিবাদে ১২ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছে বিজেপি। বুধবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হওয়া এই বনধে বিজেপি কর্মীদের সাথে পুলিশ ও রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ ও গুলির ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি।

বুধবার সকালে বিজেপির ‌‘‘বাংলা বনধ’’ কর্মসূচি শুরুর সাথে সাথে উত্তরবঙ্গের মালদা এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে পুলিশ ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) কর্মীদের সংঘর্ষ হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাজ্যের সচিবালয় নবান্ন অভিমুখে শিক্ষার্থীদের নবগঠিত সংগঠন ছাত্র সমাজ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী-জনতার সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি সহিংসতার ঘটনা ঘটে। এর প্রতিবাদে বুধবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে বাংলা বনধ কর্মসূচি ঘোষণা করে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বিজেপি।

আরও পড়ুনঃ   চাঁদের বুকে নেমেছে দ্বিতীয় বেসরকারি মহাকাশযান

কলকাতার আর জি মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গত কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলনে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক গোষ্ঠীর সদস্যরা অংশ নিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটি বলছে, বাংলা বনধের শুরুতে বুধবার সকালের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল ও সড়ক পথ অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় কলকাতায় যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে। তবে বাজার ও দোকানপাট খোলা রয়েছে।

এছাড়া রাজ্যের স্কুল কলেজ চালু থাকলেও অনেক বেসরকারি অফিসে কর্মীদের উপস্থিতি কম দেখা গেছে। বেসরকারি অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ   ভারতে ভোটের তালিকায় ব্রাজিলিয়ান মডেলের ছবি, ভোট দিয়েছে ২২ বার

বাংলা বনধে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের হামলায় উত্তর চব্বিশ পরগণা জেলার ভাটপাড়া এলাকায় বিরোধীদল বিজেপির অন্তত দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ বলছে, অ্যাঙ্গলো-ইন্ডিয়া পাট কারখানার পাশে একদল লোক বিজেপি কর্মীদের মারধর করেছেন।

এদিন উত্তর চব্বিশ পরগণার বনগাও রেলওয়ে স্টেশন, দক্ষিণ চব্বিশ পরগণার গোচারণ স্টেশন ও মুরশিবাদ রেলওয়ে স্টেশন অবরোধ করেছেন বিজেপি কর্মীরা। উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হুগলি স্টেশনেও স্থানীয় রেললাইন অবরোধ করেছেন বিজেপি কর্মীরা।

এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপি কর্মীরা রাস্তায় বসে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। মালদায় রাস্তা অবরোধ করায় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ সেখানে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST