২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে ২৪ ঘণ্টাতেও বাড়েনি পানি

স্টাফ রিপোর্টার : ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দিয়েছে গত সোমবার। তবে এই গেট খুলে দেওয়ার ২৪ ঘণ্টাতেও বাড়েনি পানি। তবে আশঙ্কা করা হচ্ছে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার প্রভাবে পদ্মার পানি বিপদসীমাও অতিক্রম করতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগ জানাচ্ছে, দেশের অন্য স্থানে বন্যা হলেও রাজশাহী অঞ্চলে বন্যার পরিস্থিতির আশংকা কম। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার প্রভাবে এই অঞ্চলে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

সোমবার ফারাক্কা ব্যারেজের সবকটি জল কপাট খুলে দিলেও ২৪ ঘণ্টায় রাজশাহীর পদ্মায় পানির উচ্চতার কোনো তারতম্য হয়নি। রাজশাহী নগরীর বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা ধরা হয় ১৮ দশমিক ৫০ মিটার। সোমবার সন্ধ্যায় সেখানে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। ওইদিন সকাল ৬টায় ছিল ১৬ দশমিক ২৭ মিটার। ফলে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ২ দশমিক ২০ মিটার নিচে ছিল।

আরও পড়ুনঃ   দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ছয়টাতেও পানির উচ্চতা একই ছিল। এদিন বিকেল তিনটা ও সন্ধ্যায় ছয়টার দিকে একই উচ্চতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা পরিমাপকারী পাউবোর গেজ রিডার এনামুল হক। তিনি বলেন, সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত একই উচ্চতা পাওয়া গেছে পানির। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে। তবে এখনও সে পানি এসে পৌছায়নি। পৌছালে পানি কিছুটা বাড়বে। এবার বিপদসীমা অতিক্রম করার আশংকা আছে। ২০১৩ সালে সর্বশেষ পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছিল। এরপর আর তা হয়নি।

আরও পড়ুনঃ   তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, পাবনার পাকশীতে বিপদসীমা ২২ দশমিক ৫০ মিটার। এখানে মঙ্গলবার দুপুরে পানির উচ্চতা পাওয়া ২০ দশমিক ৪৮ মিটার। বিপদসীমার দুই মিটার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে। পদ্মার সরদহ পয়েন্টে বিপদসীমা ১৬ দশমিক ৯২ মিটার। দুপুরে সেখানে পানির উচ্চতা পাওয়া গেছে ১৫ দশমিক ৭ মিটার। পদ্মার প্রবেশমুখ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঙখা পয়েন্টে বিপদসীমা ২২ দশমিক ৫ মিটার। এখানে মঙ্গলবার দুপুরে ২০ দশমিক ৫৫ মিটার উচ্চতা পাওয়া গেছে। তবে গত সাত দিনে পদ্মার শাখা ও উপশাখা নদীগুলোতে পানি কিছুটা বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST