২৮ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবদুল করিম (১৮) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দাদনচক এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, আব্দুল করিম সোমবার (২৬ আগস্ট) বিকালে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে রাতে আর ফিরে আসেনি। ফলে এলাকার আশপাশ এবং আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকালে এলাকাবাসী আদিনা ফজলুল হক সরকারী কলেজের সামনের সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে নারী ঘটিত বিষয়ে কিশোর করিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিহতের বড় ভাই শহিদুল ইসলামের।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা মতে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে নিহতের মা কারিমা বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

রুয়েটে প্রযুক্তি ও কুলিং সিস্টেমে ন্যানোফ্লুইডের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১০

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

১১

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

১২

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

১৩

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১৪

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১৫

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১৬

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৭

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৮

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৯

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

২০

Design & Developed by: BD IT HOST