২৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

যৌক্তিক দাবী যথামাধ্যমে উত্থাপন করতে হবে, হঠকারী কিছু করা যাবে না : বিভাগীয় কমিশনার

তথ্যবিবরণী : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, কারো কোনো যৌক্তিক দাবী-দাওয়া থাকলে তা যথামাধ্যমে উত্থাপন করতে হবে, হঠকারী কিছু করা যাবে না। হঠকারী কাজ করলে তার দায়ভার নিজে বহন করতে হবে। শিক্ষার্থীরা আমাদের নজরদারীর ভূমিকা পালন করছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের বিভিন্ন বিভাগীয় দপ্তরের দপ্তর প্রধান এবং জেলা প্রশাসকগণ সভায় অংশগ্রহণ করেন।

বিভাগীয় কমিশনার বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং অল্প দিনেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এসময় তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি বিঘ্নিত হলে বিভাগীয় প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করেন।

আরও পড়ুনঃ   বগুড়ায় বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা র‌্যাডার উদ্বোধন

ফারাক্কা বাঁধের ১০৯ টি গেট খুলে দেওয়ার সংবাদে জনমনে বন্যার ভীতি ছড়িয়ে পড়া প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, গেট খুলে দেওয়ায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে কয়েক সেন্টিমিটার পানি বেড়েছে এবং আরও কিছুটা বাড়বে তবে বন্যার সম্ভাবনা কম। বিভাগের সকল জেলাতেই নদীর পানি বিপদ সীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এ বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে।

সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজশাহী বিভাগে মোট ১ হাজার ২৪২ জন হাসপাতালে আসে যার মধ্যে ৮৯৬ জন তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করে। অবশিষ্ঠরা ভার্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং বেশিরভাগই চলে গেছে। মানকি পক্স প্রসঙ্গে জানানো হয় দেশে এখনও মানকি পক্স দেখা যায়নি। সোনা মসজিদ বর্ডারে এ বিষয়ে মনিটরিং টিম কাজ করছে বলে সভাকে অবহিত করা হয়।

আরও পড়ুনঃ   বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সাথে মাসিক সমন্বয় সভা

শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দপ্তর প্রধানদের হেনস্তা হওয়া প্রসঙ্গ উত্থাপন করা হলে বিভাগীয় কশিশনার বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা জানাতে হবে, তার বিরুদ্ধে তদন্ত হবে। ছাত্রদের উস্কে দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় বিভাগীয় কমিশনার জানান, মহানগরের ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়া হয়েছে এবং ঐসব প্রতিষ্ঠানে বিভাগীয় কমিশনার বা তাঁর মনোনীত কর্মকর্তারা দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST