২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান হৃদয়-সোহান-শরিফুলের

অনলাইন ডেস্ক : ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কয়েকটি জেলা। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই হৃদয় কাঁদছে জাতীয় দলের ক্রিকেটারদের। তাদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।

বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহবান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন এই ক্রিকেটাররা। নিজেরা যদিও ব্যস্ত রয়েছেন ক্রিকেট মাঠে হৃদয় ‘এ’ দল ও শরিফুল জাতীয় দলের হয়ে খেলছেন পাকিস্তানে। তবে সোহান বাংলাদেশেই আছেন। বন্যার্তদের সহায়তার আহবান জানানো পোস্টে একটি ছবি যুক্ত করেছেন হৃদয়–সোহান। যদিও সেই ছবিটি প্রযুক্তি (এআই) দিয়ে তৈরি বলে আলোচনা চলছে।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের একাদশে আছেন শরিফুল। প্রথমদিন তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন। ফিরিয়েছেন শান মাসুদ ও বাবর আজমকে। এরপর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বন্যার্তদের জন্য সহায়তা চেয়ে কুরআনের একটি আয়াত শেয়ার করেন এই বাঁ-হাতি পেসার।

আরও পড়ুনঃ   হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

এমন পরিস্থিতিতে নিজে সরাসরি না থাকলেও, পাশে দাঁড়ানোর কথা জানালেন হৃদয়। একইভাবে অন্যদের সহযোগিতায় এই বিপদ কাটিয়ে ওঠার আশা এই টপঅর্ডার ব্যাটারের, ‘কি লিখব? কি লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।’

আরও পড়ুনঃ   ‘ক্লাবের স্বার্থে’ কুবারসির মুখে ১০ সেলাই

‘ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা-আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’

বন্যাকবলিত মানুষদের ছবি দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নুরুল হাসান সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’

এ ছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার রুবেল হোসেন এত পানির উৎস কোথায়– এমন প্রশ্ন তুলেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিলো। এই অসহায় গরীব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনদিনই জানবে না?’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST