২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: বিডিআর বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত হওয়া সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করেন বিডিআর কল্যাণ পরিষদ ও চাকরিচ্যুতরা।

মানববন্ধনে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মোরশেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ প্রমুখ। কর্মসূচিতে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আরও পড়ুনঃ   রিজভীর পা ছোঁয়া সার্জেন্ট বরখাস্ত, পুলিশ বলছে ‘ভিডিওর সঙ্গে সম্পর্ক নেই’

কর্মসূচি থেকে বক্তারা বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তারা দাবি করেন, ১৫ বছর সারা বাংলাদেশে চাকরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী ও উগ্রপন্থী কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়নি। অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বক্তারা আরও বলেন, ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়। আর এর দায়ভার নিরীহ বিডিআর জওয়ানদের ওপর চাপিয়ে দেওয়া হয়। তাই তাঁরা বিদ্রোহের কলঙ্ক মুছে দিয়ে পুনরায় সীমান্ত বাহিনীতে নিয়ে স্বাভাবিক জীবন-যাপন ফিরিয়ে দেওয়ার দাবি জানান নতুন সরকারের কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১০

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১১

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১২

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৩

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৪

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৫

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৬

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৭

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৯

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

২০

Design & Developed by: BD IT HOST