১৫ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

জাতিসংঘের তদন্ত দল বাংলাদেশে আসছে আগামী সপ্তাহে

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার তদন্তে জাতিসংঘ একটি অনুসন্ধানী (ফ্যাক্ট ফাইন্ডিং) দল পাঠাচ্ছে। জাতিসংঘের ওই দলের আগামী সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে। তারা জুলাই এবং চলতি মাসের শুরুতে সংঘটিত সহিংসতার তদন্ত করবে।

তারা তদন্তের পর দায়বদ্ধতা নিশ্চিতে একটি পথনির্দেশিকা দেবে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৃহস্পতিবার (১৫ আগস্ট) অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এতথ্য জানান।

গোয়েন লুইস বলেন, ‘তারা বাংলাদেশে আসার জন্য টিকেট করে ফেলেছেন এবং আগামী সপ্তাহে আসবেন। এই প্রতিনিধিদল প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। দলটির কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে; সেটি নিয়ে এখনো কাজ চলছে। কিন্তু আমরা কাজ করতে প্রস্তুত।’

আরও পড়ুনঃ   তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে: ফায়ার সার্ভিসের ডিজি

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যন্তরীণ যে তদন্ত প্রক্রিয়া (বিচার বিভাগীয় তদন্ত কমিটি) ছিল, সেটিতে জাতিসংঘের তদন্ত দলের অন্তর্ভুক্তি চেয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে ভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। ওই সময়ে জাতিসংঘ সেটি মেনে নেয়নি। এখন যে তদন্ত দল আসবে, সেটির নেতৃত্ব দেবে জাতিসংঘ এবং সেটি নিরপেক্ষ হবে। এর বিশ্বাসযোগ্যতা থাকবে এবং এটি দায়বদ্ধতার একটি পথনির্দেশিকা দেবে।’

তদন্ত দলের সমুদয় খরচ জাতিসংঘ বহন করবে জানিয়ে তিনি বলেন, ‘তাঁরা জেনেভা থেকে আসবেন। বাংলাদেশে যাঁরা রয়েছেন, তাঁরা এক্সটার্নাল দল হিসেবে কাজ করবেন। যখন সরকারের সঙ্গে তাঁর কাজ করা কাঠামোর বিষয়টি চূড়ান্ত হবে, তখন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে কাজে নেতৃত্ব দেবেন। তাঁরা স্বাধীনভাবে কাজ করবেন।’

আরও পড়ুনঃ   শেষের পাতা

কারিগরি দলের টার্মস অব রেফারেন্সের বিষয়ে তিনি বলেন, ‘এটি এখনো প্রস্তুত হয়নি এবং এটি নিয়ে কাজ চলছে। এটি নির্ভর করবে বাংলাদেশের সরকার কী চায় এবং কী ধরনের টেকনিক্যাল সহায়তার প্রয়োজন হবে। কাজেই জটিল কিছু বিষয় এখানে রয়েছে। এটি আগামী কয়েক সপ্তাহ ধরে হবে এবং এটি শিগগির হবে। তারপরে সিনিয়র যে দলটি আসবে, তারা সিদ্ধান্ত নেবে।’

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিভাগের প্রধান ভলকার তুর্ক গতকাল বুধবার গভীর রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান। এ সময় তাঁরা অনুসন্ধানী দল পাঠানোর পদক্ষেপ নিয়েও আলাপ করেন।

জাতিসংঘের একজন কর্মকর্তার মতে, ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম জাতিসংঘ বাংলাদেশে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST