১৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

তিন উৎসবে ঢাকাই চলচ্চিত্র ‘দাঁড়কাক’

অনলাইন ডেস্ক : তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ (র‍্যাভেন)। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। নির্মাতা জায়েদ সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা এটি।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

প্রখ্যাত লেখক শহিদুল জহিরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে এ চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী। ‘দাঁড়কাক’ পরিবারের অন্য সদস্যদের ওপর নির্ভরশীল একজন বয়স্ক মানুষ তোরাব শেখ-এর অস্তিত্ব সংকটের গল্প বলে। অর্থ উপার্জন করে না দেখে সে এই সংসারে অপ্রয়োজনীয় বোধ করে। তার অজান্তে মেয়ের বিয়ে দিয়ে দেওয়ায় সে এবার ক্ষুব্ধ হয়, অপমানিত বোধ করে। তোরাব শেখ সিদ্ধান্ত নেয় স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার। সে চলে গেলে তারপরই বাকিরা বুঝতে পারে সংসারে তার অস্তিত্ব কতটা কাঙ্ক্ষিত।

আরও পড়ুনঃ   গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু

জানা গেছে, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে নির্বাচিত মাত্র ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি হিসেবে দাঁড়কাক আগামী ১৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম আইএফএফএম৩৬৫-তে শুধু অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে, আগামী ১৬ থেকে ১৮ আগস্ট ভারতের শিমলায় ঐতিহাসিক গেইটি থিয়েটার কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্য জুরি ও অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বিতা করবে ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, যা আগামী ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যালে প্রদর্শনীর পর উৎসবের অনলাইন প্ল্যাটফর্ম ইভেন্টাইন-এ ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলচ্চিত্রটি উন্মুক্ত থাকবে শুধু যুক্তরাষ্ট্রের দর্শকদের জন্য।

আরও পড়ুনঃ   হিনার জন্মদিন উপলক্ষ্যে যা করলেন ভক্তরা

চলচ্চিত্রটি এখন পর্যন্ত সাতটি দেশে ৯টি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব, বার্লিনের ১২তম ইন্দো-জার্মান ফিল্ম উইক, কলকাতার ৭ম দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এবং ভারতের রাউন্ড দ্য ফ্রেম ফিল্ম কম্পিটিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST