৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শেখের বেটি মৃত্যুকে ভয় করে না: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘আগষ্ট আসলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা হয়। তাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শেখের বেটি মৃত্যুকে ভয় পায় না।’ রোববার নওগাঁ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও তারা এখন সরকার পতনের দাবি জানিয়েছে। ছাত্রদের আন্দোলন এখন আর ছাত্রদের হাতে নেই। বিএনপি-জাময়াতের হাতে চলে গেছে।’
তিনি বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। বিশ্বে যেকোনো আলোচনায় বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা হতো। অথচ গত কয়েক দিনে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি, সেতু ভবনসহ, শত-শত গাড়িতে আগুন দেওয়া হয়। এতে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতিগুলোর দায় নেবে কে?’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এ দেশের শান্তিপ্রিয় মানুষকে যারা নাশকতার পথে ঠেলে দিচ্ছে, তাদের অবশ্যই আইনের আওতায় আসতে হবে।’ দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই।’ নিজেরা ঐক্যবদ্ধ থেকে জামায়াত-বিএনপির সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST